
তাইজুলের ৭ উইকেট
একাই ৮ উইকেট নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন তাইজুল ইসলাম, ২১১ রানে ২য় উইকেট হারানো ভিদারভা তাইজুলের ঘুর্নিতে দিশেহারা হয়ে ৯৪.৪ ওভারে ৩৫৩ রান ১০ উইকেটে হারিয়ে ম্যাচ হারে ভারতের ভিদারভা।
তৃতীয় দিনের শুরুতে তাসকিনের উইকেটঃ
দ্বিতীয় দিন শেষে ভিদারভার সংগ্রহ ছিল ১ উইকেট হারিয়ে ১১৪ রান। তৃতীয় দিনের শুরুতে আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান অক্ষয় কোলহারকে সাজঘরে ফেরান বিসিবি একাদশের পেসার তাসকিন আহমেদ। ৬২ রান করা অক্ষয়কে তিনি লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে আউট করেছেন।
আগেরদিন আরেক ওপেনার সঞ্জয়কে সাজঘরে ফেরান বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ৪৯ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরতে হয়েছে সঞ্জয়কে।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশঃ ৫০০/৭ (১৪৮ ওভার)
(মুমিনুল ১৬৯, শান্ত ১১৮; নালকাণ্ডে ৪/৭৯, রাজনেশ ১/৬৯)
ভিদারভা ক্রিকেট অ্যাসোসিয়েশনঃ ৩৫৩/১০, (৯৪.৪ ওভার)
(আথার্ভা দেশপাণ্ডে ৯১, আথার্ভা টাইড ৪৫; তাইজুল ৮/৭৯, তাসকিন ১/৪৯, আরিফুল ১/৩৬)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



