ভিডিওতে দেখা যায় ‘পদ্মা ওয়েল’ লেখা একটি তেলবাহী গাড়ি আটকে দাঁড়িয়ে আছেন নুরুল হক নুরসহ অন্যরা। এ সময় দুই ব্যক্তির সঙ্গে তাদের কথাকাটাকাটি করতে দেখা যায়। যারা ওই গাড়ির চালক ও সহকারী বলে অনুমান।
এ সময় নুর তেল কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং এর মালিক কে তা জানতে চান। তিনি এরপর ওই দুই ব্যক্তির কাছ থেকে গাড়ির মালিকের ফোন নম্বর নিয়ে কথা বলেন।
ভিপি নুরের দাবি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দিয়ে তেলের গাড়ি চললে ভয়াবহ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।




