Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home অপরাধ-দুর্নীতি ভুক্তভোগী নারী বলেছেন – ‘ওরা অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি সম্ভ্রমটুকু রক্ষা করতে পেরেছি’
অপরাধ-দুর্নীতি জাতীয় বিভাগীয় সংবাদ

ভুক্তভোগী নারী বলেছেন – ‘ওরা অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি সম্ভ্রমটুকু রক্ষা করতে পেরেছি’

By Hasan MajorOct 5, 2020, 9:39 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার এক মাস পর যখন সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তখন ক্ষতিগ্রস্ত নারীকে উদ্ধার করা এবং সন্দেহভাজনদের গ্রেফতার করাসহ পুলিশ র‍্যাবের নানা তৎপরতা শুরু হয়েছে। খবর বিবিসি বাংলা’র।

নোয়াখালী জেলার পুলিশ সুপার মো: আলমগীর হোসেন বিবিসিকে বলেছেন, ক্ষতিগ্রস্ত নারী পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিতে গিয়ে নির্যাতনের মুখেও সম্ভ্রমটুকু রক্ষা করতে সক্ষম হওয়ার কথা জানিয়েছেন।

ক্ষতিগ্রস্তের বর্ণনা তুলে ধরে মি: হোসেন বলেছেন, “ক্ষতিগ্রস্ত নারী ওনাকে আমরা একাধিকবার প্রশ্ন করেছিলাম, উনি বলেছেন যে,ওরা অনেক চেষ্টা করেছে। কিন্তু আমি আমার সম্ভ্রমটা রক্ষা করতে পেরেছি। কিন্তু তারা এই ভিডিওটা করে ফেলেছে। এই ঘটনার পরও তারা আমাকে একাধিকবার কুপ্রস্তাব দেয় যে, তুমি এসব করো, তা না হলে ভিডিও ফাঁস করে দেবো। এবং শেষপর্যন্ত তারা ভিডিও ছেড়ে দিয়েছে।”

ঘটনার এতদিন পর ছড়িয়ে পড়া ভিডিও’র মাধ্যমেই তা পুলিশের নজরে এসেছে বলে তিনি জানিয়েছেন।

তিনি বলেছেন, গতকাল রোববার দুপুরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও তাদের নজরে আসে।সেই ভিডিওকে ভিত্তি করে প্রথমে ঘটনাস্থল এবং ক্ষতিগ্রস্ত নারীকে খুঁজে বের করার চেষ্টা তারা করেন।

মি: হোসেন আরও জানিয়েছেন, ঘটনাস্থল এবং এলাকার সম্ভাব্য জায়গাগুলোতে দুই তিন ঘণ্টা চেষ্টা করে ভুক্তভোগীর খোঁজ পাওয়া যায়নি। শেষ পর্যন্ত তারা নোয়াখালী সদরের একটি হাউজিং এলাকা থেকে ক্ষতিগ্রস্ত নারীকে উদ্ধার করতে পারেন। তখন ক্ষতিগ্রস্ত মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে তিনি উল্লেখ করেছেন।

পুলিশ সুপার মি: হোসেন বলেছেন, উদ্ধারের পর মানসিক বিপর্যয় কাটানোর জন্য ক্ষতিগ্রস্তকে প্রথমে কাউন্সিলিং করা হয়েছে। এরপর একটা পরিবেশ তৈরি হলে তখন তারা ঘটনা সম্পর্কে জেনেছেন সরাসরি ক্ষতিগ্রস্তের কাছ থেকে।

“উনি যে তথ্য বা বর্ণনা দিয়েছেন, তাতে এটা এক মাস আগে অর্থাৎ গত ২রা সেপ্টেম্বর সন্ধ্যার পরে এশার নামাজের আগ মুহুর্তে ঘটনাটি ঘটেছে। ওনাকে আগে প্রলোভন দেয়া হয়, কুপ্রস্তাব দেয়া হয়, সেটাতে তিনি রাজি ছিলেন না। তখন এলাকার যারা এই কালপ্রিট, তারা টিনের ঘরের দুর্বল দরজা বাইরে থেকে লাথি দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা প্রবেশ করার পর ক্ষতিগ্রস্তে হাজবেন্ডকে মারধোর করে একপাশে ফেলে রাখে। আর তার সাথে অবৈধ কাজ করার জন্য চেষ্টা করেছিল।”

“কিন্তু ভিডিওটা দেখলেই বোঝা যায় এবং আমরা তাকে একাধিক বার প্রশ্ন করেছিলাম। উনি বলেছেন, আমাকে অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি সম্ভ্রমটা রক্ষা করতে পেরেছি।”

পুলিশ সুপার মো: আলমগীর হোসেন জানিয়েছেন, অভিযুক্তরা ঘটনার ভিডিও করে পরে সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে আরও একাধিকবার ক্ষতিগ্রস্ত নারীকে কুপ্রস্তাব দিয়েছিল। এছাড়া আরও নানা রকম হুমকি দেয়ার কারণে ক্ষতিগ্রস্ত নারী পুলিশকে কিছু জানায়নি।

তিনি বলেছেন, এখন ক্ষতিগ্রস্তের বর্ণনা অনুযায়ী দু’টি মামলা করা হয়েছে।

ভিডিও ভাইরাল করার জন্য একটি মামলা হয়েছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে। আরেকেটি মামলা হয়েছে ধর্ষণের চেষ্টার অভিযোগে নারী নির্যাতন প্রতিরোধ আইনে এবং দণ্ডবিধির কয়েকটি ধারায়।

পুলিশ সুপার জানিয়েছেন, ক্ষতিগ্রস্তকে শারীরিক নির্যাতন, মারধর এবং ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এছাড়া তার গোপনাঙ্গে আঘাত করা হয়েছে। এসব অভিযোগ আনা হয়েছে মামলায়।

তিনি উল্লেখ করেছেন, ভিডিওতে যাদের দেখা গেছে এবং ক্ষতিগ্রস্ত যাদের চিহ্নিত করেছে, এমন নয় জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের চারজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরার জন্য পুলিশ-র‍্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলো তৎপরতা চালাচ্ছে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
strom

রাত ১টার মধ্যে ১৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

May 23, 2026, 8:58 PM Asia/Dhaka
Logo

মূলধন ২০০০ কোটির নিচে হলে ব্যাংকের নগদ লভ্যাংশে ‘না’

May 23, 2026, 8:56 PM Asia/Dhaka
প্রণোদনা তহবিল

প্রণোদনা তহবিল থেকে কোন খাত কত টাকা পাবে

May 23, 2026, 8:51 PM Asia/Dhaka
Latest News
strom

রাত ১টার মধ্যে ১৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

Logo

মূলধন ২০০০ কোটির নিচে হলে ব্যাংকের নগদ লভ্যাংশে ‘না’

প্রণোদনা তহবিল

প্রণোদনা তহবিল থেকে কোন খাত কত টাকা পাবে

হাজি

হাজিদের সর্বোচ্চ সেবা দিলে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা ধর্মমন্ত্রীর

রামিসা হত্যাকাণ্ড

‘এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে’

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কিশোরী সাফওয়ানা সিদ্দিক রেয়ান

‘সারা বাংলাদেশ লিখে দিলেও এত খুশি হতাম না’

প্রধানমন্ত্রী তারেক রহমান

যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো: প্রধানমন্ত্রী তারেক রহমান

জুমার বয়ানের সময় মসজিদের ইমামের ওপর যুবদল নেতার হামলার অভিযোগ

Cow

কালু-ধলু বিক্রি হবে ২৫ লাখে, কিনলে সঙ্গে ছাগল ফ্রি

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp