Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ভুল অপারেশন, সিজারে কাটা গেল নবজাতকের মাথা
জাতীয় বিভাগীয় সংবাদ

ভুল অপারেশন, সিজারে কাটা গেল নবজাতকের মাথা

By Protik HossainJuly 26, 2019Updated:July 26, 20192 Mins Read

ভুল অপারেশন, সিজারে কাটা গেল নবজাতকের মাথা

Advertisement
স্বাস্থ্য ডেস্ক : প্রসূতির সিজার করতে গিয়ে পেটের সঙ্গে গর্ভের নবজাতকের মাথাও কেটে ফেলেছেন চিকিৎসক। এতে নবজাতকের সঙ্গে প্রাণ হারিয়েছেন বিবি কুলসুম ওরফে আকলিমা নামের ওই মা।

বুধবার রাতে নোয়াখালীর পৌর সদরের নিউ সেন্ট্রাল হাসপাতালে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। আকলিমা সেনবাগ উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের মো. রিপন হোসেনের স্ত্রী।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ হাসপাতালের মালিকসহ দু’জনকে গ্রেফতার করেছে। ভুল অপারেশনকারী চিকিৎসক মঞ্জুরুল হক পালিয়ে গেছেন। এ ঘটনায় বৃহস্পতিবার সেনবাগ থানায় হত্যা মামলা হয়েছে।

জানা যায়, কুলসুমের (আকলিমা) প্রসব বেদনা উঠলে বুধবার বিকেলে সেনবাগ পৌরসভার নিউ সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৮টার দিকে হাসপাতালের মালিক হারুনুর রশিদ ও পরিচ্ছন্নতা কর্মী আমিনুল ইসলামকে নিয়ে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মঞ্জুরুল হক সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব করানোর জন্য প্রসূতিকে অপারেশন থিয়েটারে নেন। সেখানে হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী আমিনুল রোগীকে অ্যানেসথেসিয়া দেন।

এরপর ডা. মঞ্জুরুল হক প্রসূতির তলপেট কাটতে গিয়ে গর্ভের শিশুর মাথা কেটে ফেলেন। বিষয়টি তিনি টের পেয়ে বাচ্চা প্রসব না করিয়ে রোগীর তলপেটে ব্যান্ডেজ বেঁধে দিয়ে একটি অ্যাম্বুলেন্সে তড়িঘড়ি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে আকলিমা ও তার পেটের সন্তান মারা যায়।

এ ঘটনায় গৃহবধূ আকলিমার বাবা সিদ্দিকুর রহমান বাদী হয়ে হাসপাতাল মালিক ও অপারেশনকারী চিকিৎসকসহ ৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে সেনবাগ থানায় মামলা দায়ের করেন।

সেনবাগ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, পুলিশ অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করেছে। তারা হলো- হাসপাতালের মালিক পৌরসভার বাবুপুর গ্রামের ওহিদুর রহমানের ছেলে হারুনুর রশিদ ও পরিচালক উপজেলার কাবিলপুর গ্রামের মাহমুদুল হকের ছেলে আমিরুল ইসলাম।

সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান বলেন, ঘটনা তদন্তে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমানকে আহ্বায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

July 21, 2026
বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

July 21, 2026
ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

July 21, 2026

Latest News

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

BRTA

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa