
বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বৃহস্পতিবার রাতে রাজশাহীতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ভুল বোঝাবুঝির কারণেই এ দুর্ঘটনা। শিগগিরই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বর্ডার গার্ড বাংলাদেশের-১ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, পতাকা বৈঠকের কোনো প্রশ্নই আসে না। পতাকা বৈঠক করতে গেলে একটা আনুষ্ঠানিকতার বিষয় আছে। এ বিষয়টা তারাও (বিএসএফ) আমাকে বলেননি। আমি এখানেই প্রথম শুনলাম। ওখানে কোনো পতাকা বৈঠক হয়নি। পতাকা বৈঠক একটাই হয়েছে, বিকেলে আমার এবং তাদের কমান্ডেন্টের মধ্যে।
তিনি বলেন, পতাকা বৈঠক হলে এতকিছু হওয়ার সুযোগ ছিল না। কারণ পতাকা বৈঠক স্বাধীনতার পর থেকে হয়ে আসছে। আর এই বিজিবি ২৫০ বছরের পুরাতন বাহিনী। এ ধরনের ঘটনা ঘটার কোনো সুযোগ নাই যে, তারা পতাকা বৈঠকে আসবে আর তাদের ওপর অতর্কিত আক্রমণ করা হবে।
লেফটেনেন্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ, বিএসএফ কমান্ডেন্ট পতাকা বৈঠকের কথা বলেননি কিন্তু আমাকে বলার চেষ্টা করেছিলেন যে, আমরা তাদের কল করেছিলাম বলে তারা এসেছিল। তখন আমি উনাদের বলেছি যে, আমাদের লোকজন কেউ ড্রাংক না। জাতিগতভাবে আমরা ড্রাংক হই না। বিজিবি মানসিকভাবেও সম্পূর্ণ সুস্থ বাহিনী। এমন নয় যে, তাদের ডেকে কাছে এনে গুলি করে মেরে ফেলব। একটা বাহিনীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটানোর মতো কোনো ঘটনাও ঘটেনি। তারপরেও তাদের কথা আমরা নোট করেছি এবং সেটা তদন্ত করে দেখব।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নদীপথে অনুপ্রবেশ প্রায়ই হয়ে থাকে। এতে দুই পক্ষেই ভুল বোঝাবুঝি হয়, আবার পতাকা বৈঠক কিংবা আলোচনার মাধ্যমে উভয় পক্ষে এর পরিসমাপ্তি ঘটায়। আজ যেটা ঘটেছে সেটা অনাকাঙ্ক্ষিত এবং এটাকে আমি দুর্ঘটনা বলেই মনে করছি। বিজিবি এবং বিএসএফের মধ্যে কথা হচ্ছে, আশা করছি এটার একটা সুন্দর সমাধান হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


