জুমবাংলা ডেস্ক: ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. এস. জয়শংকর বাংলাদেশে ১৮ ঘন্টার ঝটিকা সফর শেষে আজ সকালে ভূটানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

Advertisement
জয়শংকর বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে আসেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন।
সফরকালে জয়শংকর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে কোন সুবিধাজনক সময়ে ভারত সফর করার জন্য সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি আমন্ত্রণ পত্র শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।
জয়শংকর বলেন,তার এই সফরের লক্ষ্য হচ্ছে নয়াদিল্লী এবং ঢাকার মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক অগ্রগতি আরো জোরদার হবে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



