Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ভূমি সেবা ডিজিটালাইজেশনে ভূমিমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি লাভ
জাতীয়

ভূমি সেবা ডিজিটালাইজেশনে ভূমিমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি লাভ

By Hasan MajorMar 21, 2021, 11:07 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক:  ‘ভূমি মন্ত্রণালয়ের স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি প্রতিষ্ঠান হিসেবে বিকাশ লাভ ও সেবা ডিজিটালাইজিং’-এ অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এম.পিকে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন ‘ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস’ সম্মাননা প্রদান করেছে।

আজ রবিবার বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ‘ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস’-এর সভাপতি ড. দিবাকর সুকুল আনুষ্ঠানিকভাবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রতি সম্মাননা উপস্থাপন করেন ও উপর্যুক্ত কাজের জন্য ভূমিমন্ত্রীর নাম প্রতিষ্ঠানটির রেকর্ডবুকে তালিকাভুক্ত করার কথা অবহিত করেন।

পরে সংগঠনটির বাংলাদেশ অংশের সভাপতি রাওমান স্মিতা ভূমিমন্ত্রীর হাতে সম্মাননা সনদপত্র তুলে দেন। এ সময় ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সাথে স্মরণ করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বলেন, ‘ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস’-এর সম্মাননা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। আমি মনে করি এ অর্জন কেবল আমার নয় – এই অর্জন পুরো মন্ত্রণালয়ের। মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব আজ আমাদের এই অর্জন।

সাইফুজ্জামান চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশের তালিকায় উন্নীত হয়েছে। আমাদের আরও বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আমাদের ‘মাইন্ডসেট’ বদলিয়ে ‘বৃত্তের বাইরে’ চিন্তা করতে হবে।

মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর/সংস্থার সহকর্মীদের আমি সবসময় বলি কর্মক্ষেত্রে দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কাজে সততা ও আন্তরিকতা থাকলে সব সহজাত হয়ে যায়। কর্মদিয়েই মানুষের পরিচয় – মন্ত্রী এসময় যোগ করেন।

ভূমিমন্ত্রীকে উৎসাহ ও প্রেরণার উৎস বর্ণনা করে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস এর চেয়ারম্যান বলেন, ভূমি সেবা ডিজিটালাইজেশন কেবল সচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবেনা – মানুষের অধিকারও নিশ্চিত করবে।

এ সময় তিনি যুক্তরাজ্যে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত প্রবাসী বাঙ্গালীদের অসাধারণ কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।

ভূমি সচিব ভূমিমন্ত্রীকে সম্মাননার জন্য মনোনীত করার জন্য ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, মন্ত্রীর এ প্রাপ্তি আমাদের আমাদের সবার জন্য প্রেরনাদায়ক। এটা আমাদের আরও ভালোভাবে কাজ করার জন্য উৎসাহ যোগাবে।

ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ তসলীমুল ইসলাম, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস সহ ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ‘ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস’ এর বাংলাদেশ অংশের বিভিন্ন সদস্য অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া অসাধারণ অর্জনসমূহ যাচাই ও তালিকাভুক্ত করণ পূর্বক সনদ প্রদানকারী যুক্তরাজ্য ভিত্তিক একটি সংগঠন।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
আবহাওয়া

ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন

May 23, 2026, 11:59 AM Asia/Dhaka
নিহত হয়েছেন

রাশিয়া গিয়ে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের জাহাঙ্গীর

May 23, 2026, 11:27 AM Asia/Dhaka
টোল আদায়

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় সোয়া ৩ কোটি টাকার টোল আদায়

May 23, 2026, 10:56 AM Asia/Dhaka
Latest News
আবহাওয়া

ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন

নিহত হয়েছেন

রাশিয়া গিয়ে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের জাহাঙ্গীর

টোল আদায়

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় সোয়া ৩ কোটি টাকার টোল আদায়

তাপপ্রবাহ

১৪ জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, কিছু অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা

বৃষ্টির বার্তা

দুপুরের মধ্যে রাজধানীতে বৃষ্টির বার্তা

বিচারের মুখোমুখি

দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা

ঈদুল আজহার ছুটি

আজ থেকেই প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৫ দিনের ছুটি

হত্যার অভিযোগ

মা’দ’কা’সক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন মা-বাবা, জেল থেকে বের হয়ে বাবাকে খু’ন

বাবা হলেন

ফের বাবা হলেন আশরাফুল

জরুরি নির্দেশনা

ভূমি মালিকদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp