Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ভেনেজুয়েলার সঙ্গে গোলশূন্য ড্র করল কলম্বিয়া
খেলাধুলা ফুটবল

ভেনেজুয়েলার সঙ্গে গোলশূন্য ড্র করল কলম্বিয়া

By জুমবাংলা নিউজ ডেস্কJune 18, 2021Updated:June 18, 20212 Mins Read

ভেনেজুয়েলার সঙ্গে গোলশূন্য ড্র করল কলম্বিয়া

Advertisement

স্পোর্টস ডেস্ক: কলম্বিয়ার গোলপোস্ট লক্ষ্য করে মাত্র একটি শট নিতে পেরেছিল করোনা আক্রান্ত খর্ব শক্তির ভেনেজুয়েলা। তারপরও গোয়ানিয়ায় গতকাল অনুষ্ঠিত কোপা আমেরিকার বি গ্রুপের ম্যাচে শক্তিশালী কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করতে সক্ষম হয়েছে কোচ হোসে পেরেইরার শিষ্যরা।

আসরে অংশ নেয়া ১০ দলের মধ্যে যে দুটি দল কখনো কোপা আমেরিকার শিরোপা জয় করতে পারেনি তাদের একটি হচ্ছে ভেনেজুয়েলা। গতকালও তারা শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে খুব একটা আক্রমন রচনা করতে পারেনি। করোনার কারণে স্কোয়াডের আটজন খেলোয়াড় সেলফ আইসোলেশনে চলে যাওয়ায় ভেনেজুয়েলার আক্রমণভাগ ছিল একেবারেই নিস্প্রভ। প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে ৯০ মিনিটের ম্যাচে একটি মাত্র শট নিতে সক্ষম হয়েছে তারা। বিপরিতে কলম্বিয়ার নেয়া শটের সংখ্যা ছিল ১৭টি। তারপর গোল রক্ষক উলকার ফ্যারিনেজের দক্ষতায় গোলশূন্য ড্র করতে সক্ষম হয় ভেনেজুয়েলা।

গত রোববার ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সুচনা করা কলম্বিয়া বারবার গোলের সুযোগ সৃস্টি করেও সফল সমাপ্তি টানতে ব্যর্থ হয়েছে। ম্যাচের ৯০ মিনিটে অবশ্য একবার প্রতিপক্ষের জালে বল ছোঁয়াতে সক্ষম হয়েছিলেন মিগুয়েল বোরা। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এর পরপরই ১০ জনের দলে পরিণত হয় তারা। ফাউলের কারণে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দলীয় সদস্য লুইজ দিয়াজকে।

তবে ওই ফলাফলের পরও চার পয়েন্ট পেয়ে কিছু সময়ের জন্য গ্রুপ তালিকার শীর্ষে উঠে গিয়েছিল কলম্বিয়া। কিন্তু বি গ্রুপের অপর ম্যাচে স্বাগতিক ব্রাজিল ৪-০ গোলের বিশাল ব্যবধানে পেরুকে পরাজিত করায় পূর্ন ছয় পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান পুনরুদ্ধার করে ব্রাজিল। একই সঙ্গে প্রথম দল হিসেবে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তিতের শিষ্যরা।

অপরদিকে এই ড্রয়ের ফলে গ্রুপের দুই ম্যাচ থেকে একটি পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয় ভেনেজুয়েলা। ৫ দলের প্রতিটি গ্রুপ থেকে চারটি করে দল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আর্জেন্টিনা

মেসির গোলে সমতা ফেরাল আর্জেন্টিনা

July 7, 2026
মিশর

আর্জেন্টিনার বুকে কাঁপন ধরিয়ে বিরতিতে মিশর

July 7, 2026
messi-miss

মেসির পেনাল্টি মিস

July 7, 2026

Latest News

আর্জেন্টিনা

মেসির গোলে সমতা ফেরাল আর্জেন্টিনা

মিশর

আর্জেন্টিনার বুকে কাঁপন ধরিয়ে বিরতিতে মিশর

messi-miss

মেসির পেনাল্টি মিস

egypt

আর্জেন্টিনার জাল কাঁপাল মিশর

egypt-coach

ম্যাচের আগে আর্জেন্টিনাকে যে হুংকার দিয়ে রাখলেন মিসরের কোচ

ফিলিস্তিন

আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় ফিলিস্তিন, কী বলছেন মিশরের কোচ

স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

লিওনেল মেসি

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি

মিয়া খলিফা

স্পেন ম্যাচে স্টেডিয়ামে আলো ছড়ালেন মিয়া খলিফা

২০৩০ সালের বিশ্বকাপ

২০৩০ সালের বিশ্বকাপে সরাসরি খেলবে আর্জেন্টিনাসহ যে ৬ দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa