Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান রাজশাহী ডিসির
জাতীয় বিভাগীয় সংবাদ রাজশাহী

ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান রাজশাহী ডিসির

By Tarek HasanMay 14, 20242 Mins Read

রাজশাহী ডিসি

Advertisement

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে দূর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ১ হাজার ৫৬৩ জন ভোট গ্ৰহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) সকালে দূর্গাপুর উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ও দূর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজিত কর্মশালায় দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামানিক, পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম।

এছাড়াও উপজেলা নির্বাচন অফিসার দূর্গাপুর মো. জয়নুল আবেদীনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরীসহ প্রিজাইডিং অফিসার, দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম সহকারীসহ প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার বৃন্দ।

ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, গুজবে কান দিবেন না। অতিউৎসাহী হয়ে আইন-শৃঙ্খলা লঙ্ঘন করা যাবে না। এর আগে গোদাগাড়ী উপজেলা পরিষদের ভোটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভোট প্রদানের পোস্ট দেয়াকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টি হয়েছিল। এক্ষেত্রে ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। আমরা আইনের উর্ধ্বে নয়, সকলকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। তাই আইনের লঙ্ঘন ও ভোটের পরিবেশ নষ্ট করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, ‌‘নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে কাজ করছে। প্রতিটি প্রার্থী আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। কেউ নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করলে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রার্থীদের জন্য যেমন আইন রয়েছে, তেমনি ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্যও আইন রয়েছে। সেই আইন ভোটগ্রহণ কর্মকর্তাদের যথাযথভাবে প্রয়োগ করা আহ্বান জানান তিনি।’

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা কল্যাণ চৌধুরী বলেন, ভোটকেন্দ্র নিরাপত্তার চাদরে বেষ্টিত থাকবে। প্রিজাইডিং অফিসারদের নির্ভয়ে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে হবে। এক্ষেত্রে ভোটাররা যেন নির্বিঘ্নে ও স্বচ্ছন্দে ভোটকেন্দ্রে আসতে পারেন, সেজন্য নিরাপদ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।

রিটার্নিং কর্মকর্তা আরো বলেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে দূর্গাপুর উপজেলায় ১৪ ও ১৫ মে দুই দিনব্যাপী ৭৫ জন প্রিজাইডিং অফিসার, ৪৯৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৯৯২ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

এছাড়াও ৬৭ টি ভোটকেন্দ্র হিসেবে ধরে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এতে ভোট কক্ষ ধরা হয়েছে ৪৭২ টি।

দূর্গাপুর উপজেলায় হালনাগাদসহ এবারে মোট ভোটার ১ লাখ ৫৯ হাজার ৯৩৩জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮০ হাজার ৫১ জন, নারী ভোটার ৭৯ হাজার ৮৮১ জন এবং হিজড়া ভোটার এক জন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa