Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ভোটের দিন সরে যাওয়াই বিএনপির গণতন্ত্র : কাদের
জাতীয়

ভোটের দিন সরে যাওয়াই বিএনপির গণতন্ত্র : কাদের

By Shamim RezaJanuary 22, 20212 Mins Read

ভোটের দিন সরে যাওয়াই বিএনপির গণতন্ত্র : কাদের

Advertisement

জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির গণতন্ত্র হচ্ছে- তাদের নির্বাচনে জয়ী হওয়ার গ্যারান্টি দেওয়া। তাদের গণতন্ত্র হচ্ছে- হাওয়া ভবনের লুটেরা সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করা। নির্বাচনে অংশ নিয়ে ভোটের দিন সরে যাওয়াই বিএনপির গণতন্ত্র।

মঙ্গলবার সচিবালয়ে সিলেট-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সচিবালয়ের তার দপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন তিনি। এর আগে সচিবালয়ে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি তাকে ফুলেল শুভেচ্ছা জানান। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিতে গণতন্ত্রের চর্চা নেই- এ কথা বলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব না-কি কষ্ট পেয়েছেন! বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল কত বছর আগে হয়েছিল, হয়তো ফখরুল সাহেব তা ভুলেই গেছেন। আসলে বিএনপির সমস্যা হলো- তারা এখন বহুধাবিভক্ত নেতৃত্বে, তৃণমূলে নয়।’

তিনি বলেন, গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া। হঠাৎ করে গণতন্ত্র প্রতিষ্ঠা পায় না। গণতন্ত্র এক চাকার সাইকেল নয়। গণতন্ত্রকে এগিয়ে নিতে হলে প্রয়োজন সব পক্ষের সদিচ্ছা। যা বিএনপিতে নেই।

‘দেশে গণতন্ত্র নেই’- বিএনপি নেতাদের অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্র না থাকলে বিএনপি নেতারা প্রতিনিয়ত সরকারের সমালোচনা করছেন কীভাবে? গণতন্ত্র আছে বলেই তো তারা সমালোচনা করে যাচ্ছেন।

সীমান্ত সমস্যা ইস্যুতে বিএনপি ঘোষিত কর্মসূচি প্রসঙ্গে কাদের বলেন, বিএনপির এই কর্মসূচি লোক দেখানো। সরকার সীমান্ত এলাকায় স্থিতিশীলতা রক্ষা এবং উন্নয়নে অত্যন্ত আন্তরিক।

গঙ্গার পানি বন্টন প্রসঙ্গে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্য প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে গঙ্গার পানি বন্টনের কথা ভুলে গিয়েছিল। তবে আওয়ামী লীগ সরকার সেটা ভুলে যায়নি। তিস্তার পানি বণ্টনও সমাধান হবে অচিরেই। এ বিষয়ে আলোচনা হচ্ছে।

তিনি বলেন, বিআরটিসি বহরে গাড়ির সংখ্যা বেড়েছে। কিন্তু যে হারে আয় বাড়ার কথা, সে হারে বাড়ছে না। সড়ক-মহাসড়কে ঘন কুয়াশা থাকায় গাড়ি চালকদের সাবধানে গাড়ি চালাতে হব। ‘যত সিট তত আসন’- এই নীতি প্রতিপালনের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি গাড়িতে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করতে হবে। না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প আগামী মাসে একনেকে অনুমোদনের জন্য উত্থাপন করা হবে বলে জানান ওবায়দুল কাদের।

এ সময় ভার্চুয়াল প্লাটফর্মে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, বিআরটিসি’র চেয়ারম্যান এহছানে এলাহী এবং সিলেট বিভাগীয় প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তারা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa