
ওবায়দুল কাদের বলেন, করোনাকালেও সাংবিধানিক কারণে বিশ্বের অনেক দেশেই জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে।
মন্ত্রী বলেন, লুটপাটের জন্যই নির্বাচন ও রাজনীতিতে জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে বিএনপি। দলটি তাদের চিরাচরিত নালিশের রাজনীতি আঁকড়ে ধরে আছে। এই করোনাকালেও তারা আজগুবি তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে।
তিনি আরো বলেন, দিন দিন সরকার সুরক্ষা সামগ্রী বাড়াচ্ছে, ভেন্টিলেশন ব্যবস্থা ও চিকিৎসক সংখ্যা বৃদ্ধি করছে। অথচ বিএনপির কার্যক্রম শুধু বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


