Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ ভোলায় অবৈধ জাল নির্মূলে নদীতে বিশেষ অভিযান চলছে
জাতীয় বিভাগীয় সংবাদ

ভোলায় অবৈধ জাল নির্মূলে নদীতে বিশেষ অভিযান চলছে

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 17, 2022Updated:জানুয়ারি 17, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: ভোলা জেলার উপকূলীয় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ বেহুন্দি ও অনান্য জাল নির্মূলে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে বিশেষ কম্বিং অপারেশন চলছে। মৎস্য বিভাগের উদ্যোগে ১৪ জানুয়ারি থেকে এ অভিযান শুরু হয়ে ২১ জানুয়ারি পর্যন্ত চলবে। এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর থেকে চলতি মাসের ৫ জানুয়ারি পর্যন্ত প্রথম ধাপের অভিযান সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপের অভিযানে ১৬ জানুয়ারি পর্যন্ত মোট কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে এক লাখ ৪ হাজার ৭’শ মিটার। বেহুন্দি জাল ১’শ ৫১ টি। চরঘেরা, জগৎ বেড় জাল, পাইজাল, মশারী, ধরা জালসহ মোট ৬২টি জাল জব্দ করা হয়েছে। ইতোমধ্যে যা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

ভোলা

Advertisement
মৎস্য বিভাগ সূত্র জানায়, এ সময়ে জেলার ৭ উপজেলায় ১৩ টি মোবাইল কোর্টের মাধ্যমে ৪০ টি অভিযান পরিচালনা করা হয়। ২ টি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জাটকা ইলিশ জব্দ করা হয়েছে ৩ মেট্রিকটন ৭৯০ কেজি ও অন্যান্য মাছ ৪০০ কেজি। যা অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।

এছাড়া প্রথম ধাপে ২৩ টি মোবাইল কোর্টের ৮৫টি  অভিযানে ২ লাখ ১১ হাজার ৫০০ মিটার জাল উদ্ধার করা হয়েছে। একইসাথে বেহুন্দি জাল ৩৮৮ টি ও অন্যান্য জাল উদ্ধার হয়েছে ১৫৮টি। এসময় ৫টি মামলায় ২ জেলের জেল ও জরিমানা করা হয়েছে ৩০ হাজার টাকা। জাটকা উদ্ধার হয়েছে ৩০০ কেজি ও অনান্য মাছ ৪৫২ কেজি।

জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম বাসস’কে জানান, এ সময়টাতে মূলত নদীতে জাটকা ইলিশসহ ছোট মাছ বেশি থাকে। বিশেষ করে বেহুন্দি,মশারী, চরঘেরা জালে মাছের ডিম, অতি ছোট মাছসহ যা ঢোকে সব আটকা পড়ে যায়। প্রচুর ক্ষতি করে মৎস্য সম্পদের। তাই এসব মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধি করার জন্যই আমাদের এ বিশেষ  অভিযান চালানো হচ্ছে।

জেলা মৎস্য কর্মকর্তা আরো জানান, মোট ৪টি ধাপে ৩০ দিনের বিশেষ এ অভিযান চলবে। ইতোমধ্যে দ্বিতীয় ধাপের অপারেশন চলছে। তৃতীয় ধাপ শুরু হবে ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এর পরে ৭ দিন বন্ধ থেকে আরো ৮ দিনের অপারেশন চলবে। পাশাপাশি জাটকা ইলিশ রক্ষায় আমাদের অভিযান ও অব্যাহত রয়েছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বাংলালিংক

টেলিটকের সঙ্গে একীভূত হতে চায় বাংলালিংক

জুন 10, 2026
Natore

হাসপাতালে সন্তানের চিকিৎসা করাতে এসে মা ধর্ষিত, গ্রেফতার ৩

জুন 10, 2026
ইন্টারনেট অফিস

‘বাপে ফোন দেয় ধরস না কেন’ বলেই ইন্টারনেট অফিসে হামলা

জুন 10, 2026
Latest News
বাংলালিংক

টেলিটকের সঙ্গে একীভূত হতে চায় বাংলালিংক

Natore

হাসপাতালে সন্তানের চিকিৎসা করাতে এসে মা ধর্ষিত, গ্রেফতার ৩

ইন্টারনেট অফিস

‘বাপে ফোন দেয় ধরস না কেন’ বলেই ইন্টারনেট অফিসে হামলা

সেনাপ্রধান

বিশ্বশান্তিতে বাংলাদেশের নতুন বার্তা, যা বললেন সেনাপ্রধান

দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে সৌদি আরবের সমর্থক হলেন মিন্টু

Baby

রামিসার ঘটনার আগেই নিখোঁজ হয় তার প্রতিবেশী ইব্রাহিম, খেলতে গিয়ে গায়েব আরেক শিশু আলী

হাসনাত আবদুল্লাহ

‘হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’

হার্টের রিং

হার্টের রিংয়ের নতুন দাম নির্ধারণ, সর্বোচ্চ ৪০ হাজার টাকা কমলো

Primary

প্রাথমিকে আসছে নতুন কারিকুলাম, দক্ষ শিক্ষক বাড়াতে গুরুত্ব প্রতিমন্ত্রীর

প্রধানমন্ত্রী

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa