ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : চলতি বছর পবিত্র হজ পালন শেষে মক্কা আল-মুকাররমায় মো. আনিসুজ্জামান (৫৯) নামে আরও এক হাজী মারা গেছেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনিতে। তার পাসপোর্ট নাম্বার ইবি ০২১১৪৮৪।

গত ২৯ জুলাই বিজি ৩২৬৭ ফ্লাইটযোগে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান আনিসুজ্জামান।

এ নিয়ে এ বছর মোট ৮৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৭৭ জন ও মহিলা ১২ জন। মোট মৃতের মধ্যে মক্কায় ৭৯ জন, মদিনায় ৯ জন ও জেদ্দায় ১ জন মারা যান।

এদিকে হজ পালন শেষে বাংলাদেশি হাজিরা দেশে ফিরতে শুরু করেছেন। সোমবার (১৯ আগস্ট) বিজি-৩৫০৬ ও বিজি-৩৮০৬ দুটি ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনায় আগত হাজিরা মক্কা থেকে বাংলাদেশে ফেরেন। সরকারি ব্যবস্থাপনায় আগত ১৫তম ফ্লাইটের হাজিরা এখন মদিনায় অবস্থান করছেন। সেখানে তারা ৮ দিন অবস্থান শেষে বাংলাদেশে ফিরবেন।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজে আসেন। গত ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হয়। গত ১৭ আগস্ট থেকে শুরু হওয়া ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.