Advertisement
জুমবাংলা ডেস্ক : মহামারি করোনাভাইরাসের বিস্তারের কারণে স্বল্প পরিসরে মঙ্গলবার সারাদেশে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে বিএনপি।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১৯-দফা কর্মসূচি নিয় দলটি প্রতিষ্ঠা করেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

সামাজিক দূরত্ব বজায় রেখে দলটি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য ভার্চুয়াল আলোচনাসহ বেশ কয়েকটি কর্মসূচির ঘোষণা দিয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর নয়াপল্টনের দলটির কেন্দ্রীয় কার্যালয় ও সারাদেশের বিএনপির অন্যান্য সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে।

এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বেলা ১১টায় দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

পরে, বিএনপির ঢাকা দক্ষিণ ও উত্তর শাখার নেতা-কর্মীরা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।

এদিন বিকাল ৩টায় দলটি এক ভার্চুয়াল আলোচনার আয়োজন করবে।

সারাদেশে বিএনপির অংগসংগঠন এবং তাদের সব শাখা আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করবে।

দিবসটি উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক পৃথক বার্তায় দলের নেতা-কর্মী, অনুসারী ও সর্বস্তরের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে জিয়া হত্যার পর তার স্ত্রী খালেদা জিয়া দলের হাল ধরেন।

দলটির ৪১ বছরের যাত্রায় বিএনপি চারবার ক্ষমতায় আসে এবং দুইবার বিরোধী দলের দায়িত্ব পালন করে।

২০০৭ সালের ১/১১ এর রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ১২ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে আছে দলটি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.