Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী
জাতীয় স্লাইডার

মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 28, 2019Updated:October 28, 20191 Min Read

জুমবাংলা ডেস্ক: আজারবাইজানের রাজধানী বাকুতে সদ্য সমাপ্ত ১৮তম জোটনিরপেক্ষ সম্মেলন (ন্যাম) সফর নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর ইউএনবি’র।

শেখ হাসিনা
ফাইল ছবি

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকাল ৪টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।’

প্রসঙ্গত, আজারবাইজানের বাকুতে গত ২৫-২৬ অক্টোবর অনুষ্ঠিত ন্যাম সম্মেলনে অংশ নিয়ে রবিবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

ন্যাম সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, আলজেরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আবদেল কাদের বেনসালাহসহ ন্যামের সদস্য রাষ্ট্রের বিভিন্ন নেতাদের সাথে বৈঠক করেন।

Advertisement

এছাড়া, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে দেশটির প্রেসিডেন্ট ভবনে দ্বিপাক্ষিক বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকে তারা পারস্পরিক সুবিধার জন্য ভবিষ্যতে দু’দেশের সম্পর্ক দৃঢ়করণে কাজ করবেন বলে সম্মতি দেন।

বৈঠক শেষে, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সাংস্কৃতিক বিনিময়ে লক্ষ্যে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের সংস্কৃতি-বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং ও আজারবাইজানের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী ড. আবুলফাস গড়াইয়েভ নিজ নিজ দেশের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আজারবাইজানের প্রেসিডেন্টের উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa