Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মধুর জিআই সনদ নিয়ে কিছু জানেন না সুন্দরবনের কর্তারা
জাতীয়

মধুর জিআই সনদ নিয়ে কিছু জানেন না সুন্দরবনের কর্তারা

By Bhuiyan Md TomalFebruary 11, 20242 Mins Read

মধুর জিআই সনদ নিয়ে কিছু জানেন না সুন্দরবনের কর্তারা

Advertisement
জুমবাংলা ডেস্ক : জামদানি শাড়ির পর এবার সুন্দরবনের মধুর ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বত্ব পেল ভারত। সুন্দরবনের আয়তন ও মধু উৎপাদন সবই বাংলাদেশ অংশে বেশি। তারপরও নিজেদের পণ্য হিসেবে মধুর আন্তর্জাতিক জিআই সনদ পেল ভারত।

অথচ জিআই সনদের বিষয়ে কিছুই জানে না বাংলাদেশ বন বিভাগ। এ নিয়ে চরম ক্ষুব্ধ সুন্দরবন থেকে মধু আহরণ ও বিপণনের সঙ্গে জড়িতরা। তারা বলছেন, বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বহীনতার কারণে পিছিয়ে পড়েছে বাংলাদেশ, আর ভারত এককভাবে হাতিয়ে নিয়েছে মধুর জিআই সনদ।

সুন্দরবনের মোট আয়তন ১০ হাজার বর্গ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশের বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা অংশে রয়েছে ৬ হাজার ৫১৭ বর্গ কিলোমিটার অর্থাৎ মোট আয়তনের ৬৬ ভাগ। আর ৩ হাজার ৪৮৩ বর্গ কিলোমিটার পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনায়, যা মোট আয়তনের ৩৪ ভাগ। বাংলাদেশ অংশে প্রতিবছর মধু আহরণ হয় প্রায় ৩০০ টন। আর ভারতে গত ৭ বছরে গড়ে ১৫৭ টন। সব বিবেচনায় বাংলাদেশ এগিয়ে থাকলেও ভারতের পশ্চিমবঙ্গের বন উন্নয়ন করপোরেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে জিআই পণ্য হিসেবে মধুর আন্তর্জাতিক সনদ পেয়েছে ভারত।

মোংলা জয়মনি এলাকার বাসিন্দা মোঃ ফেরদৌস, আবুল কালাম ও সৈয়দ মুসল্লি জানান, আমরা জীবনের ঝুঁকি নিয়ে গহিন বনে গিয়ে মধু আহরণ করি, যা থেকে বন বিভাগের রাজস্ব দিয়ে আমরা কিছু টাকা উপার্জন করি। তবে মধুর ন্যায্যমূল্য আমরা পাই না। জিআই সনদ বাংলাদেশের পাওয়া গেলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্য হিসেবে রপ্তানি হলে আমরা আরও বেশি মূল্য পেতাম।

মোংলা উপজেলা কৃষক লীগের সভাপতি শাজাহান ছিদ্দিকি বলছেন, বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বহীনতার কারণে পিছিয়ে পড়েছে বাংলাদেশ, আর ভারত এককভাবে হাতিয়ে নিয়েছে মধুর জিআই সনদ। তাই যারা দায়িত্ব অবহেলা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।

সুন্দরবন খুলনা বিভাগের বন সংরক্ষক মিহির কুমার দো জানান, জিআই সনদ সম্পর্কে তাদের কিছু জানানো হয়নি। বাংলাদেশ আবেদন করেছে কি না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সংশ্লিষ্ট দপ্তর হয়ত বলতে পারবে।

জিআই সনদ নেওয়ার উদ্দেশ্য হলো, আন্তর্জাতিক মহলে পণ্যের ব্র্যান্ডিং, যা থাকলে ক্রেতারা সহজে বিশ্বাস করে এটি আসল পণ্য। তাই বাংলাদেশ সুন্দরবনের মধুর জিআই সনদ পাওয়ার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, এমনটা দাবি এ খাত-সংশ্লিষ্টদের।

সিটি করপোরেশনের মেয়াদপূর্তির ৯০ দিনের মধ্যে ভোট

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

July 9, 2026
Ministry

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

July 9, 2026
আইনমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারে ফেরা ছাড়া বিকল্প ছিলো না: আইনমন্ত্রী

July 9, 2026

Latest News

আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

Ministry

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

আইনমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারে ফেরা ছাড়া বিকল্প ছিলো না: আইনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা, আসছে বড় পরিবর্তন

Highcourt

কোটা বাদ, মেধার ভিত্তিতে ৪৬ হাজার শিক্ষকের ফল আবারও প্রকাশের নির্দেশ

Tarek Rahman

ঢাকা নিয়ে উদ্বেগ, প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল গড়ার আহবান

প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

Sarwar

সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা

Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

Sangsad

গ্রামে বিদ্যুৎ সংকট আমাদের বিব্রত করে : সংসদে বিএনপির এমপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa