মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে জ্বালানি তেলের দাম। আগের দিনের বড় পতনের পর অপরিশোধিত তেলের মূল্য ফের ঘুরে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববাজারে অপরিশোধিত তেল প্রতি ব্যারেল ১০৪ ডলারে লেনদেন হয়েছে। যুদ্ধবিরতির সম্ভাবনা কমে যাওয়ায় বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিশেষজ্ঞদের মতে, সংঘাত অব্যাহত থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে আরও চাপ তৈরি হতে পারে, যা তেলের দামকে দীর্ঘমেয়াদে উঁচুতে ধরে রাখতে পারে।
আরও পড়ুনঃ
এদিকে বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি কার্যত স্থবির হয়ে পড়েছে। এই পথ দিয়েই বিশ্বে প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। পাশাপাশি হামলা ও অবরোধের কারণে রাশিয়ার উল্লেখযোগ্য পরিমাণ তেল রপ্তানিও ব্যাহত হয়েছে, যা বিশ্ববাজারে সরবরাহ সংকটকে আরও তীব্র করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


