জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

জুমবাংলা ডেস্ক : এক যুগের বেশি ক্ষমতার বাইরে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন খারাপ হলে অস্ট্রেলিয়া প্রবাসী মেয়ের পাঠানো এসএমএসে উজ্জীবিত হন তিনি।
দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করতে বৃহস্পতিবার এক আলোচনা সভায় তার একটি এসএমএস পড়ে শুনিয়েছেন তিনি।
কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জাসাস আয়োজিত ওই সভায় ফখরুল বলেন, “আমি যখনই একটু মন-টন খারাপ করি, তখন আমার মেয়ে ২-৩টা এসএমএস পাঠায়। আজকে সকালেই আমাকে একটা মেসেজ পাঠিয়েছে সে। আমি তা জানাতে চাই আপনাদের, এটা খুব দরকার।নেলসন ম্যান্ডেলার ছোট্ট একটা কথা সে কোড করে পাঠিয়েছে।
“দ্য গ্রেটেস্ট গ্লোরি ইন লিভিং লাইজ নট ইন নেভার ফলিং, বাট ইন রাইজিং এভরি টাইম উই ফল। অর্থাৎ আমরা যখন পড়ে যাই তখন উঠা দাঁড়ানোতেই হচ্ছে গ্লোরি (গৌরব)। আর কোনো দিন পড়ি না-এটার মধ্যে গ্লোরি নাই। আমরা পড়ছি আবার উঠে দাঁড়াতে হবে-এটার মধ্যেই আমাদের গ্লোরি।”
সরকারি কলেজের অর্থনীতির অধ্যাপক মির্জা ফখরুল আশির দশকের শেষ দিকে রাজনীতিতে আসেন। ঠাকুরগাঁওয়ে পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসা ফখরুল পরে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের প্রতিমন্ত্রী ছিলেন।
২০১১ সালে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন মারা যাওয়ার পর ভারপ্রাপ্ত মহাসচিব হন মির্জা ফখরুল। এর পাঁচ বছর পর ২০১৬ সালে দলের ষষ্ঠ কাউন্সিলে তাকে মহাসচিব করেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থাকায় ৭১ বছর বয়সী ফখরুলকেই দল চালাতে হচ্ছে।
তার বড় মেয়ে শামারুহ মির্জা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণ রসায়নে লেখাপড়া করেন। পরে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছিলেন, বর্তমানে অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়ান তিনি।বক্তব্যে দলীয় নেতাকর্মীদের আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আজকে চতুর্দিকে অন্ধকারে আমরা আক্রান্ত হয়েছি, আমাদের জাতি সত্তা আক্রান্ত হচ্ছে। একে রক্ষা করতে হলে, আমাদের মাথা তুলে দাঁড়াতে হলে আমাদের রুখে দাঁড়াতে হবে এবং আমাদের জনগনকে সংগঠিত করতে হবে, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, দেশকে উদ্ধার করতে হবে।”

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.