
রবিবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ থেকে চাঁপাইনবাবগঞ্জ-২ এ জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ এ মো. আবদুল ওদুদ ও বগুড়া-৬ এ রাগেবুল আহসানকে মনোনয়ন দেওয়া হয়েছে। বগুড়া-৪ এ জাসদ, ঠাকুরগাঁও-৩ এ ওয়ার্কস পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া-২ আসন উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



