মন্ত্রিপরিষদ বিভাগ

Advertisement
জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত এমপিরা শপথ নিয়েছেন গতকাল। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। গতকালই মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য বেশ কয়েকজন আমন্ত্রণ পেয়েছেন।

আজ বিকালেই জানা যাবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে মন্ত্রপরিষদের সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপ্রধান। শপথগ্রহণ শেষে নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যরা নিজ নিজ শপথবাক্যে স্বাক্ষর করবেন।

ইতোমেধ্যই দ্বাদশ সংসদে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। বুধবার (১০ জানুয়ারি) রাতে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদে স্থান পেয়েছেন যারা-

১. আ. ক. ম মোজাম্মেল হক (গাজীপুর-১)

২. ওবায়দুল কাদের (নোয়াখালী-৫)

৩. নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪)

৪. আসাদুজ্জামান খান (ঢাকা-১২)

৫. ডা. দীপু মনি (চাঁদপুর-৩)

৬. মোঃ তাজুল ইসলাম (কুমিল্লা-৯)

৭. মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১)

৮. আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪)

৯. আনিসুল হক (বাহ্মণবাড়িয়া-৪)

১০. মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭)

১১. মোঃ আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪)

১২. সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১)

১৩. র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩)

১৪. মোঃ আব্দুর রহমান (ফরিদপুর-১)

১৫. নারায়ন চন্দ্র চন্দ (খুলনা-৫)

১৬. আব্দুস সালাম (ময়মনসিংহ-৯)

১৭. মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯)

১৮. ফরহাদ হোসেন (মেহেরপুর-১)

১৯. ফরিদুল হক খান (জামালপুর-২)

২০. মোঃ জিল্লুল হাকিম (রাজবাড়ী-২)

২১. সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯)

২২. জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩)

২৩. নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬)

এবং টেকনোক্র্যাট মন্ত্রী দুজন হচ্ছেন-

২৪. স্থপতি ইয়াফেস ওসমান

২৫. সামন্ত লাল সেন

প্রতিমন্ত্রী

১. বেগম সিমিন হোমেন (রিমি) (গাজীপুর-৪)

২. নসরুল হামিদ (ঢাকা-৩)

৩. জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩)

৪. মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭)

৫. মোঃ মহিববুর রহমান (পটুয়াখালী-৪)

৬. খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২)

৭. জাহিদ ফারুক (বরিশাল-৫)

৮. কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি)

১৯. বেগম রুমানা আলী (গাজীপুর-৩)

১০. শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২)

১১. আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-৬)

এর আগে, দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়ে তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি দেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। পরে জারি করা হয় প্রজ্ঞাপন।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন এবং তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতিজ্ঞাপন করেছেন। নতুন মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে বলে গণ্য হবে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ করা হয়। এরমধ্যে ময়মনসিংহ-৩ আসনের ফলাফল স্থগিত রয়েছে। নির্বাচনে ২২২টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) জয় পেয়েছে ১১ আসনে। আওয়ামী লীগের পদধারী নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ৬২ আসনে জয় পেয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ১টি করে দুটি আসনে জয়ী হয়েছে। আর বাংলাদেশ কল্যাণ পার্টি জয় পেয়েছে ১টিতে।

মন্ত্রী হচ্ছেন পাপন, ছাড়ছেন বিসিবির সভাপতি পদ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.