Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news মন্ত্রী-এমপিদের শপথ গ্রহণ উপলক্ষে ডিএমপির নতুন নির্দেশনা
Bangladesh breaking news জাতীয়

মন্ত্রী-এমপিদের শপথ গ্রহণ উপলক্ষে ডিএমপির নতুন নির্দেশনা

By Tarek HasanFebruary 16, 20262 Mins Read

নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। এতে জাতীয় সংসদ ভবন এলাকায় ব্যাপক লোকসমাগমের সম্ভাবনা রয়েছে।

মন্ত্রী-এমপিদের শপথ

Advertisement

এ উপলক্ষে আশপাশের সড়কে যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ডিএমপি থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠান চলাকালীন খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত থাকবে। এতে সাময়িক অসুবিধা সৃষ্টি হতে পারে বলে জানানো হয়। তবে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিকল্প পথ নির্ধারণ করা হয়েছে, যাতে যানবাহনের চলাচল স্বাভাবিক রাখা যায়।

ডিএমপি জানায়—

মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে ফার্মগেট ও সোনারগাঁওমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–উড়োজাহাজ ক্রসিং হয়ে বিজয় সরণি দিয়ে ফার্মগেটের দিকে যেতে পারবে।

ধানমন্ডি-২৭ থেকে ফার্মগেটগামী যানবাহন আসাদগেট–প্রতিরক্ষা গ্যাপ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র হয়ে নির্ধারিত রুটে চলবে।

আসাদগেট থেকে ফার্মগেটগামী যানবাহন গণভবন ক্রসিং হয়ে প্রতিরক্ষা গ্যাপ দিয়ে বিকল্প সড়ক ব্যবহার করবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন খেজুর বাগান ক্রসিং হয়ে উড়োজাহাজ ক্রসিং–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–আসাদগেট রুট ব্যবহার করবে।

মিরপুর রোড থেকে দক্ষিণমুখী যানবাহন শ্যামলী–শিশুমেলা–গণভবন হয়ে ধানমন্ডি-২৭ অভিমুখে চলাচল করতে পারবে।

অনুষ্ঠান চলাকালে যানজট এড়াতে ফার্মগেট এক্সিট র‍্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ ও লেক রোড এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য যানবাহন চালকদের বিশেষভাবে অনুরোধ করেছে ডিএমপি।

আরও পড়ুনঃ

মঙ্গলবার থেকে শুরু টিসিবির ট্রাকসেল

নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে ডিএমপি জানিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
পে-স্কেল

আলোর মুখ দেখল নবম পে-স্কেল, বর্ধিত বেতন নিয়ে সুখবর

July 1, 2026
প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা

June 30, 2026
নিজের ওজন

নিজের ওজন ৪৩ কেজি, বহন করেন ১০০ কেজি!

June 30, 2026

Latest News

পে-স্কেল

আলোর মুখ দেখল নবম পে-স্কেল, বর্ধিত বেতন নিয়ে সুখবর

প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা

নিজের ওজন

নিজের ওজন ৪৩ কেজি, বহন করেন ১০০ কেজি!

তথ্য উপদেষ্টা

নিষেধাজ্ঞা থাকলে রাজনীতি করতে পারবে না আ. লীগ : তথ্য উপদেষ্টা

নতুন পে-স্কেল

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ যা জানা গেল

দেশের স্বাস্থ্যব্যবস্থা

বদলে যাচ্ছে দেশের স্বাস্থ্যব্যবস্থা, সরকারের বড় পরিকল্পনা

NRB

রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ: নতুন এনবিআর চেয়ারম্যান

বজ্রবৃষ্টি

দমকা হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শিক্ষামন্ত্রী

বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যা সমাধানে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৩টি উপজেলা গঠন

১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa