জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহ নটরডেম কলেজের ছাত্রাবাস থেকে ইমতিয়াজ গালিব রিদম (১৭) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহে নটরডেম কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মঙ্গলবার (৩০ জানুয়ারি) নটরডেম কলেজের নাবিল ছাত্রাবাসে তার নিজ কক্ষে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার এসআই আশরাফুল আলম।

ইমতিয়াজ গালিব রিদম পাবনা জেলার চাটমোহর উপজেলার রফিকুল ইসলামের ছেলে। তিনি নটরডেম কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

এসআই আশরাফুল বলেন, ইমতিয়াজ গালিব রিদম ছুটি শেষে মঙ্গলবার দুপুরে কলেজে ফিরে ছাত্রাবাসে ওঠেন। বিকেলের দিকে তিনি তার রুমের দরজা আটকে ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেন। বেশ কিছুক্ষণ চলে গেলেও দরজা না খোলায় সহপাঠীরা তাকে ডাকাডাকি করেন। তবে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে রিদমকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন তারা। পরে সহপাঠীরাই তাকে সন্ধ্যার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আশরাফুল আরও বলেন, লাশ মর্গে আছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তিনি কলেজে ছিলেন না। আজই ছুটি শেষে কলেজে ফিরেছেন। তার স্বজনরা এলেই আ ত্ম হ ত্যার কারণ জানা যেতে পারে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.