
আন্তর্জাতিক ডেস্ক : একটি মরুভূমির গুহায় ছয় হাজার বছর আগের একটি শিশুর মমি করা কঙ্কাল উদ্ধার করেছে ইসরায়েলি প্রত্নতাত্ত্বিকরা। এ ছাড়া বাইবেলের বাণীসহ কয়েক ডজন ‘মৃত সাগর পা-ুলিপির’ খোঁজও পেয়েছেন তারা। ১ হাজার ৯০০ বছর আগে রোমের বিরুদ্ধে ইহুদিদের বিদ্রোহের সময় এসব পা-ুলিপি গুহায় লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
পাঁচ শতাধিক গুহায় অনুসন্ধান চালিয়ে নব্য প্রস্তরযুগীয় হাতেবোনা ঝুড়ি পাওয়া গেছে, যা অন্তত দেড় হাজার বছর আগের হবে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমতীর ও ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইয়াহুদি মরুভূমিতে খননকালে এসব শিল্পকর্ম পাওয়া গেছে।
অঞ্চলটি ‘বিভীষিকার গুহা’ নামে পরিচিত। ভিতরে মানুষের বহু কঙ্কাল পাওয়ার কারণে এটির এমন নাম দেওয়া হয়েছে।
এর আগে সেখানে হিব্রু বাইবেলের গ্রিক ভাষায় তরজমার পা-ুলিপির অংশ খুঁজে পান বিশেষজ্ঞরা। ১৯৬০-এর দশকের পর থেকে পাওয়া পা-ুলিপির মধ্যে এটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুসন্ধান বলে আখ্যায়িত করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, গত প্রায় ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো প্রত্নতাত্ত্বিকরা এসব পা-ুলিপির খোঁজ পেয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


