Advertisement

রাজনীতি ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ডেঙ্গু নিধনে সিটি করপোরেশন ‘মশার ঘুমের ওষুধ’ এনেছে। বৃহস্পতিবার বেইলি রোড়ে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি লিফলেট বিতরণকালে এ কথা বলেন।

রিজভী বলেন, সিটি করপোরেশন তো এখানে অনেকধরনের কথা বলেছে, তামাশামূলক কথা-বার্তা বলেছে। কারণ তাদের এটা ফাইট করার জন্য মশা মারার যে ঔষধগুলো দরকার সেটা ছিলো না। তারা কোটি কোটি টাকা দিয়ে যে ঔষধ নিয়ে এসেছে সেটা হচ্ছে- মশার ঘুমের ঔষধ, মশা কিছুক্ষণ ঘুমিয়ে থাকবে শান্তির মধ্যে, সেই ঔষধ আনা হয়েছে। প্রকৃতপক্ষে মশা নির্মূল হবে, নিধন হবে সেই ঔষধ আনা হয়নি। সেটা অত্যন্ত স্পষ্টভাবে এটা প্রমাণিত হয়েছে।’

রিজভী বলেন, ‘আজকে দুর্যোগ-দুর্বিপাক এই মহামারীতে একেবারে উদাসীন হচ্ছে এই সরকার। গণবিরোধী সরকার এই ধরনের চরিত্র ধারণ করতে পারে। সরকার ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেয়নি বরং এখানে মানুষের জীবন-মৃ*ত্যু নিয়ে খেলা করছে।’

তিনি আরও বলেন, ‘যারা ব্যর্থ হয় তাদের মিথ্যার আশ্রয় নিতে হয়, যারা জনকল্যাণের মধ্যে থাকে না তাদেরকে অসত্যের ওপর, মিথ্যার ওপর, বিভ্রান্তির ওপর নির্ভর করতে হয়। কারণ নিজেরাই হচ্ছে ভোটারবিহীন একটি সরকার। এই কারণে তারা মিডিয়ার বিরুদ্ধে বলছে। গণমাধ্যমই একমাত্র প্রতিচ্ছবি, একমাত্র আয়না যেখানে সমাজের নানা অসঙ্গতি ফুটে উঠবে। এটাই হচ্ছে প্রকৃত গণমাধ্যমের বৈশিষ্ট। সেই কাজগুলো গণমাধ্যম করছেন। যখন সত্য উচ্চারিত হবে তখন মিথ্যাবাদীরা ভয় পাবে, এই ভয় থেকে তারা(সরকার) মিডিয়ার বিরুদ্ধে বলেছে।’

রিজভী বলেন, ‘আমরা সব সময় বলি, প্রাকৃতিক দুযোর্গের একটা সমন্বিত প্রচেষ্টা দরকার। আপনারা দেখছেন আমরা বন্যা উপদ্রুত এলাকায় মানুষের জন্য ত্রাণ নিয়ে যেতে দেয় না। ওরা মনে করে যে, তাদের এটাতে ক্ষতি হয়ে থাকবে, বিরোধী দল আসলে তাদের ক্রেডিভেলিটি থাকবে না। ডেঙ্গু মহামারী প্রতিরোধে বিএনপি সমন্বিত উদ্যোগ চায় বলেও মন্তব্য করেন তিনি।

এ সময়ে জাসাসের বাবুল আহমেদ, আহসানউল্লাহ চৌধুরী, মীর সানাউল হক, শাহরিয়ার ইসলাম শায়লা, জাহাঙ্গীর আলম রিপন, জাহিদুল আলম হিটু, জাকির হোসেন রোকন, শিবা সানু, রমনা বিএনপির নাদিম চৌধুরী প্রমূখ নেতারা উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.