Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মসজিদ ভাঙা ইস্যুতে মেয়র আইভীকে শামীম ওসমানের হুঁশিয়ারি
জাতীয়

মসজিদ ভাঙা ইস্যুতে মেয়র আইভীকে শামীম ওসমানের হুঁশিয়ারি

By Sibbir OsmanMarch 21, 20212 Mins Read

মসজিদ ভাঙা ইস্যুতে মেয়র আইভীকে শামীম ওসমানের হুঁশিয়ারি

Advertisement
জুমবাংলা ডেস্ক: নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে মন্দিরে গিয়ে সিঁদুর লাগিয়ে পূজা করে মসজিদ মাদরাসা ভাঙার চিন্তা মাথা থেকে সরিয়ে নিতে হবে।

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রিরচর ঈদগাহ মাঠে আলীরটেক ইউনিয়নের ওলামা পরিষদের আয়োজনে মহাসম্মেলনে শনিবার (২০ মার্চ) রাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, চাষাঢ়ায় বাগে জান্নাতের মসজিদ ও মন্ডলপাড়ার মসজিদের জায়গা দখল হয়ে যাচ্ছে। এসব নিয়ে বলতে চাই না। হায়াৎ কতদিন আছে জানি না। তাই এসব নিয়ে বলতে হয়। নতুবা আমি আল্লাহর কাছে ঠেকা থাকব। আমি অচিরেই এর জবাব দিব। ডকুমেন্ট নিয়ে জবাব দিব।

তিনি আরও বলেন, আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন। আল্লাহর ঘরে আঘাত এলে আমিতো চুপ থাকতে পারি না। আল্লাহর ঘরে আঘাত করতে হলে আমার বুকের ওপর দিয়ে করতে হবে। নারায়ণগঞ্জের এক মহিলা আছেন, তিনি বলেন মসজিদ মাদরাসা ভাঙতে হবে। মসজিদ মাদরাসা ভেঙে নাকি পার্ক করবে। আর আমি বলতে চাই, কারো ক্ষমতা থাকলে মসজিদ মাদরাসায় হাত দিয়ে দেখুক। তখন আমরাও ক্ষমতা দেখাব।

শামীম ওসসান আরও বলেন, এ মাসের পর আমি মাঠে নামব। আমার জন্য শুধু দোয়া করবেন। মনে রাখবেন, হিন্দুদের জমি কিংবা আল্লাহর ঘর কিংবা জমিতে কোনো হাত দেয়া হলে আমার বুকের ওপর দিয়ে গিয়ে হাত দিতে হবে। নতুবা পারবেন না।

সমাবেশে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, আলীরটেক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন, নারায়ণগঞ্জের ওলামা পরিষদ নেতা মাওলানা ফেরদাউসুর রহমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, জেলা পরিষদের সদস্য ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa