Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার মসজিদ-মন্দির নির্মাণে লাগবে সরকারের অনুমতি: প্রস্তাব সংসদীয় কমিটির
জাতীয় ধর্ম স্লাইডার

মসজিদ-মন্দির নির্মাণে লাগবে সরকারের অনুমতি: প্রস্তাব সংসদীয় কমিটির

By Hasan MajorAugust 30, 20213 Mins Read

মসজিদ-মন্দির নির্মাণে লাগবে সরকারের অনুমতি: প্রস্তাব সংসদীয় কমিটির

Advertisement
জুমবাংলা ডেস্ক: দেশে নতুন মসজিদ-মন্দিরসহ ধর্মীয় উপাসনালয় নির্মাণে সরকারের অনুমোদন লাগবে। অনুমতি লাগবে কবরস্থান ও শ্মশান করতেও। সংসদীয় কমিটির এই প্রস্তাবে সায় আছে ধর্মমন্ত্রণালয়েরও। এখন শুধু কার্যকরের অপেক্ষা। খবর ডয়চে ভেলের।

স্থানীয় সরকার বিষয়ক সংসদীয় কমিটির প্রধান খন্দকার মোশাররফ হোসেন এমপি ডয়চে ভেলেকে বলেন, ” আমাদের মূল উদ্দেশ্য হলো এই উপাসনালয়ের নামে জমি দখল, চাঁদাবাজী বন্ধ করে শৃঙ্খলা ফিরিয়ে আনা। জনগণকে সম্পৃক্ত করা।”

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেন,” এ ধরনের নীতিমালার দরকার আছে। আমরা সংদীয় কমিটির প্রস্তাবের সাথে একমত। উপাসনালয় তো আছেই। এমনও হয় একটি কথিত কবর তৈরি করে সেখানে মাজার চালু হয়ে যায়। এগুলো বন্ধ হওয়া প্রয়োজন।”

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এই উদ্যোগকে স্বাগত জানালেও শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ মনে করেন এ বিষয়ে ধর্মীয় বিশেষজ্ঞদের সাথে আলাপ করা উচিত।

সংসদীয় কমিটি বলছে, যারা উপাসনালয়ে উদ্যোক্তা হবেন তাদের আয়ের উৎসও জানাতে হবে।

এই অনুমতির জন্য ইউনিয়ন পরিষদ ও সিটি কর্পোরেশনে আবেদন করতে হবে নকশাসহ। সেটা উপজেলা পরিষদের সমন্বয় সভায় পাশ করাতে হবে। শহরেও একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

খন্দকার মোশাররফ হেসেন বলেন,”এই নীতিমালা আরো আগেই হওয়া দরকার ছিলো। দেরিতে হলেও এটা হচ্ছে। এইসব স্থাপনা নির্মাণে দেশে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে। সরকারি জমি, খাস জমি, রাস্তাঘাট দখল করে একটি মহল নিজেদের স্বার্থে মসজিদ-মন্দির তৈরি করছে। আবার বিরোধপূর্ণ জমিও দখলে রাখতে ধর্মীয় স্থাপনা তৈরি করা হচেছ। আমরা চাই এর অবসান হোক। ধর্মীয় স্থাপনা নির্মাণের নামে চাঁদাবাজিও হচ্ছে। রাস্তার পাশে মাইক লাগিয়ে চাঁদা আদায় করা হয়। কেউ কেউ এটা দিয়ে ব্যবসা করেন।”

“আর মসজিদ নির্মাণ কেউ ব্যক্তিগতভাবে করতে চাইলেও জনগণকে সম্পৃক্ত করতে হবে। তার আয়ের উৎস জানাতে হবে। ইনকাম ট্যাক্স দেয় কী না তা প্রমাণ করতে হবে।”

ধর্ম প্রতিমন্ত্রী বলেন,”অপ্রয়োজনে শুধু রেষারেষির কারণে অনেক ধর্মীয় উপাসনালয় তৈরি হয়। দুই ভাইয়ের মধ্যে অথবা এলাকার বিরোধের কারণেও একই এলাকায় একাধিক মসজিদ তৈরির নজির আছে। উপাসনালায় যতটি প্রয়োজন ততটি তৈরি করা যাবে। কিন্তু অপ্রয়োজনে তৈরি করার দরকার নাই।”

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত সংসদীয় কমিটির এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন,”এর মাধ্যমে স্বচ্ছতা ফিরে আসবে। অনেকে এই খাতে কালো টাকা ব্যবহার করে, তার অবসান হবে। দেশের বাইরে থেকে টাকা আসে। জঙ্গি অর্থায়নেরও অভিযোগ আছে। এই নীতিমালা কার্যকর হলে এসব বন্ধ হবে। ”

শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেন, “সরকারে উদ্দেশ্য সাধু বলেই মনে হয়। আমাদের দেশে এইসব বিষয় নিয়ে একটা হযবরল যে হচ্ছে না, তা নয়। তবে তারা কাজটা কীভাবে করতে চাচ্ছেন জানি না। তবে ভালো করতে গিয়ে মন্দও হয়ে যেতে পারে। মানুষের মধ্যে এই ধারণাও হতে পারে যে সরকার এখন ধর্ম নিয়েও বাধ্যবাধকতা আরোপ করতে যাচ্ছে।”

তার কথা,”সংবিধানে প্রত্যেক ধর্ম পালনের স্বাধীনতা আছে। অন্যের জমিতে মসজিদ তৈরি করব, যদি তিনি কোনো আপত্তি না করেন তাহলেই হলো। এখন যদি সরকারের অনুমতির জন্য বসে থাকতে হয় সেটাতো আরেকটা পেরেশানি। আমাদের দেশে যে ঘুসের ব্যাপার রয়েছে তাতে এই অনুমতির নামে আরেকটা ঘুসের ক্ষেত্র হয় কী না সেটাই আশঙ্কা।”

তার মতে,”এটা নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। তাই আগে ধর্মীয় চিন্তাবিদদদের কাছ থেকে পরাশর্ম নেয়া প্রয়োজন বলে আমি মনে করি।”

ইসলামিক ফাউন্ডেশনের ২০০৮ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশে এখন দুই লাখ ৫৩ হাজার ১৭৬টি মসজিদ আছে। হিন্দু কল্যাণ ট্রাস্টের হিসেব মন্দির আছে ৩০ হজারের কিছু বেশি। বাংলাদেশে মোট জনগোষ্ঠীর ৮৮.৪ ভাগ মুসলামান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

July 15, 2026
প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

July 15, 2026
Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

July 15, 2026

Latest News

প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ঝড়ের আভাস

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

Register

এআইজিআর পদে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa