Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home মহাকারচুপির নির্বাচন হয়েছে : ইশরাক
রাজনীতি

মহাকারচুপির নির্বাচন হয়েছে : ইশরাক

By Shamim RezaFebruary 2, 20202 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মহাকারচুপির নির্বাচন হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন। তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে আমরা ৮০ শতাংশেরও বেশি ভোট পেতাম।’ শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার পর গোপীবাগে নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ‘সাধারণ ভোটারদের ফিংগারপ্রিন্ট নেওয়ার পর তাদের ভোট আওয়ামী লীগের কর্মীরা দিয়ে দিয়েছেন। আমাদের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে আগে আগে বের করে দেওয়া হয়েছে। এই সরকারের নৈতিক পরাজয় হয়েছে।’

ডিএসসিসিতে বিএনপি মনোনীত এই মেয়র প্রার্থী বলেন, ‘আজ ধানের শীরের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সরকার অপকৌশল সৃষ্টি করে একটি জালিয়াতির নির্বাচন করেছে। এই নির্বাচন সবাই দেখেছে। তাদের লজ্জা হওয়া উচিত। এত বড় ঐতিহাসিক দল, তাদের নির্বাচনে জিততে হলে এ ধরনের কৌশল অবলম্বন করতে হয়! এভাবে বেশি দিন লাভ হবে না। শেষমেশ জনগণেরই বিজয় হবে।’
এই মেয়র প্রার্থী আরও বলেন, ‘আমি কোনও অভিযোগ দিচ্ছি না। আমি বাস্তবতা তুলে ধরেছি। প্রিন্ট, ইলেক্ট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছেন নির্বাচনে কী হয়েছে। আমি বলতে পারি, আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও বলতে পারবেন এতে কী হয়েছে। তারা যখন রাতে আয়নার দিকে তাকাবেন, বিস্তারিত দেখতে পাবেন। আর ভোট প্রত্যাখ্যান করার বিষয়টি দলীয় সিদ্ধান্তের বিষয়। দল যা সিদ্ধান্ত নেবে, আমি মেনে নেবো।’

ভোট কাস্টিংয়ের হার প্রসঙ্গে ইশরাক বলেন, ‘এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সব রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করে ফেলা হয়েছে। অনেক প্রিজাইডিং অফিসারও আমাদের পেছনে পেছনে ঘুরেছেন। তারা বলেছেন, তাদের হাত-পা বাঁধা। আমরা কী করবো?’

ইভিএম প্রসঙ্গে ইশরাক বলেন, ‘ইভিএমের বিষয়টি শুরু থেকেই বলে আসছি। বাংলাদেশের মানুষ এই পদ্ধতিতে অভ্যস্ত নয়। একজন ফিংগারপ্রিন্ট দেওয়ার পর অন্যজন ভোট দিয়ে দিচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘আমরা এটাও জেনেছি, এক শতাংশের পরিবর্তে বিশেষ কোড ব্যবহার করে ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত ভোট প্রিজাইডিং অফিসাররা দিয়ে দিয়েছেন। আওয়ামী লীগের সিনিয়র নেতা আব্দুর রহমান তো ঘোষণাই দিয়ে দিয়েছেন, তারা ভোটকেন্দ্র দখল করে নিয়ন্ত্রণ করবেন। এসব কথা শুনে তো অবশ্যই ভোটাররা শঙ্কিত হবেন। আমরা অনেক সংযত ছিলাম। বিএনপি কোনও বিশৃঙ্খলা করেনি। অনেক বাধা-বিপত্তি হয়েছে। আমরা সেটা সহ্য করেছি। আমরা কিন্তু পাল্টা প্রতিক্রিয়া দেখাইনি।’ বিএনপি প্রতিক্রিয়া দেখালে অনেক সহিংসতা হতো বলেও তিনি মন্তব্য করেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
জামায়াত আমির

রাখ তোদের ফ্যামিলি কার্ড: জামায়াত আমির

February 2, 2026
জামায়াত আমির

আগে মায়ের মর্যাদা, তারপর ফ্যামিলি কার্ড : জামায়াত আমির

February 2, 2026
মির্জা ফখরুল

শেখ হাসিনাকে ছাড়া ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত : মির্জা ফখরুল

February 2, 2026
Latest News
জামায়াত আমির

রাখ তোদের ফ্যামিলি কার্ড: জামায়াত আমির

জামায়াত আমির

আগে মায়ের মর্যাদা, তারপর ফ্যামিলি কার্ড : জামায়াত আমির

মির্জা ফখরুল

শেখ হাসিনাকে ছাড়া ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত : মির্জা ফখরুল

Tarak

‘ভোট গণনায় দেরির ওসিলায় কেউ সুযোগ নিতে চাইলে প্রতিরোধ করতে হবে’

হান্নান মাসউদ

ভাঁওতাবাজির কার্ড না দিয়ে আগে চাঁদাবাজি বন্ধ করুন: হান্নান মাসউদ

তারেক রহমান

১৯৭১ সালেই প্রমাণ হয়েছে একটি দলের মা-বোনদের প্রতি কোনো দরদ নেই: তারেক রহমান

জামায়াত জোটের প্রার্থী

বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী

জামায়াত আমির

যুবকদের হাতে দিতে হবে মর্যাদার কাজ : জামায়াত আমির

ডা. শফিকুর রহমান

জনগণের সম্পদে হাত দেওয়া হবে না : মিরপুরে ডা. শফিকুর রহমান

বিএনপি

বিএনপির ২৮ নেতাকে বহিষ্কার

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.