
জুমবাংলা ডেস্ক : রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের সামনের রাস্তায় থাকা মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাস্তায় থাকা একটি হাইস গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। এরপর ঘটনাস্থলে পৌঁছে কয়েক মিনিটের মধ্যেই আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রেবন জানান, মহাখালী রাওয়া প্লাজার সামনে রাস্তায় থাকা একটি হাইস গাড়িতে অগ্নিকাণ্ডের খবরে ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে তারা মাত্র কয়েক মিনিটে আগুন নির্বাপণ করতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, মাইক্রোবাসটি ভেতর থেকে কোনো যন্ত্রপাতির গোলযোগের কারণে আগুন লাগতে পারে। প্রথমে চালক আগুন নেভানোর চেষ্টা করলেও পারেনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নির্বাপণ করে। তবে এ ঘটনায় কোনো আহত নেই বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


