Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘মাইয়া মইরা গেছে, তোমারেও ছারুম না’
জাতীয়

‘মাইয়া মইরা গেছে, তোমারেও ছারুম না’

By Shamim RezaJuly 29, 20202 Mins Read

‘মাইয়া মইরা গেছে, তোমারেও ছারুম না’

Advertisement
জুমবাংলা ডেস্ক : ‘মেয়েটার মৃত্যুর পর প্রধানমন্ত্রী আমার পরিবারের জন্য যা করেছেন তা কখনো ভোলার নয়। পাশে রয়েছে দেশবাসী। কিন্তু ঘটনার পর থেকে দেশব্যাপী আন্দোলনের কারণে শ্রমিক ইউনিয়নের অনেকেই আমাকে শত্রু ভাবতে শুরু করে। এর রেশ এখনো রয়েছে। এখনো তারা হুমকি-ধমকি দেয়।’ দুই বছর আগে রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মীমের বাবা জাহাঙ্গীর আলম ফকির বলছিলেন এ কথা।

জাহাঙ্গীর আলম পেশায় নিজেও বাসচালক ছিলেন। আদরের মেয়ের মৃত্যুর পর সেই পেশা ছেড়ে দিয়েছেন। গতকাল মঙ্গলবার মহাখালীতে ভাড়া বাসার সামনে দাঁড়িয়ে কালের কণ্ঠকে বলেন, ‘এখন চা-বিস্কুট বিক্রি করি। কিন্তু পরিবহন শ্রমিকরা আমার এই দোকানও বন্ধ করার পাঁয়তারা করছে।’

তিনি বলেন, এখনো ঢাকা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন ইউনিয়নের কিছু শ্রমিক তাঁকে রাস্তায় দেখা হলেই প্রাণনাশের হুমকি দেন। শ্রমিক ইউনিয়নের সদস্যপদ থেকেও তাঁকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। শ্রমিকদের অনেকেই তাঁকে হুমকি দেন—‘বেশি বারাবারি কইরে ফালাইছো। তোমার মাইয়া মইরা গেছে দুর্ঘটনায়, আর আমগো লোকরে ফাঁসাইয়া দিছ। পিচ্চি বাচ্চা পোলাপাইন আন্দোলন কইরা আমগো বিপদে ফালাইছে। আইন পাস হইছে আমগো বিরুদ্ধে। তোমারে আমরা ছারুম না, আজ হোকে কাল হোক মাইরা ফালামু।’ এ কথা বলার সময় জাহাঙ্গীর আলমের চোখে-মুখে ছিল আতঙ্কের ছাপ, ঘামছিলেন তিনি। এসব হুমকির কথা পুলিশকে জানাচ্ছেন না কেন—এই প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার ওপর সব সময় নজর রাখে তারা। ভয়ে থানায় যেতে পারি না।’

জাহাঙ্গীর বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া ২০ লাখ টাকার সঞ্চয়পত্র থেকে তিন মাস পর পর ৫০ হাজার টাকা আর দোকান থেকে যা কিছু আয় হয় তা দিয়ে ছেলে-মেয়েদের লেখাপড়া ও বাসাভাড়াসহ একরকম চলছে সংসার।’ কিছুক্ষণ চুপ থেকে এরপর তিনি বলেন, ‘আপনাকে একটা সংবাদ দিই, এক বছর আগে আরেক কন্যাসন্তানের বাবা হইছি আমি। তার নামও রাখছি মীম।’

তিনি জানান, মেয়ের মৃত্যুর পর প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক নৌপরিবহনমন্ত্রী পাঁচ লাখ টাকা দিয়েছিলেন। এ ছাড়া রমিজ উদ্দিন স্কুল কর্তৃপক্ষ আরো এক লাখ টাকা দিয়েছিল। বলেন, ‘ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ জোগাতে এই টাকা সম্রাট পরিবহনের চেয়ারম্যান মোকলেছ মোল্লাকে দিয়েছিলাম। তিনি মাসে ৩০ হাজার করে দেবেন বলেছিলেন। কিন্তু তিনি কোনো টাকা দেন নাই, চাইতে গেলে ধমক দেন।’ এ টাকার বিষয়ে জাহাঙ্গীর ফকির ঢাকা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বরাবর গত ১২ জুলাই লিখিত আবেদন করেছেন।

বাসচাপায় নিহত অন্য শিক্ষার্থী আবদুল করিম রাজীবের মামা মফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘ছোট থেকে মেধাবী ছিল রাজীব। ছোটবেলায় বাবার মৃত্যুর পর আত্মীয়-স্বজনের সহযোগিতায় লেখাপড়া করত। থাকত উত্তরার আশকোনায় আমার বাসায়। মায়ের স্বপ্ন ছিল, লেখাপড়া করে ছেলে অনেক বড় হবে। এখন তার মা ছেলের জন্য দিন-রাত চোখের পানি ফেলে আর দোয়া করে।’

সূত্র : কালেরকণ্ঠ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
কারখানা

একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা

June 26, 2026
তারেক

চীনের তিয়েনআনমেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

June 26, 2026
কারণ

নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

June 26, 2026

Latest News

কারখানা

একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা

তারেক

চীনের তিয়েনআনমেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কারণ

নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

বৈঠক

শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa