
রোববার (২৫ এপ্রিল) বেলা ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের একটি বিশেষ দল ফরিদপুরের আলফাডাঙ্গা থানা হতে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন বলে নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ওসি ওয়াহিদুজ্জামান। এর আগে শনিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ওলিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আলফাডাঙ্গা থানায় নিয়ে আসা হয়।
গ্রেপ্তারকৃত মো. ওলিয়ার রহমান একজন সাবেক সেনা সদস্য। তিনি আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামার গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ৮ ছেলে মেয়ের মধ্যে জান্নাত আরা ঝর্ণা তার মেঝো মেয়ে।
জানা গেছে, ঢাকার সোনারগাঁও রিসোর্টকান্ডের পর ২১ এপ্রিল ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সভায় তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, ওলিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে আনা হয়। এর পর তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ঢাকা হতে আসা ডিএমপির ডিবি পুলিশের বিশেষ দলের কাছে হস্তান্তর করা হয়। রোববার বেলা ১২টার দিকে ওলিয়ার রহমানকে নিয়ে ডিবির টিমটি ঢাকায় রওনা হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



