ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল গ্রামে জমি লিখে না দেওয়ায় মাকে ঘর থেকে বের করে দিয়ে দরজায় তালা লাগিয়ে দিয়েছে সন্তান। তবে উপজেলা নির্বাহী অফিসারের মধ্যস্ততায় টানা চার দিন পর শনিবার (৮ আগস্ট) দুপুরে ঘরের চাবি বুঝে পেয়েছেন ওই মা। জানা গেছে, উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামের ভবেন্দ্রনাথ সেন একজন ভুসম্পত্তির মালিক। তার এক ছেলে সুমন সেন। আর ২ মেয়ে। ছেলে-মেয়েদের বিয়ে দিয়েছেন। তিনি মৃত্যুর আগে স্ত্রী নয়ন তারা সেনের নামে ৩ পাখি জমি রেজিস্ট্রি করে দিয়ে যান। কিন্তু ছেলে সুমন সেন তার পছন্দ মত মেয়েকে বিয়ে করায় তাকে মৃত্যুর আগ পর্যন্ত মেনে নিতে পারেননি ভবেন্দ্রনাথ সেন। সুমন সেন জেলার পাংশায় একটি ঔষধ কম্পানিতে চাকরির পাশাপাশি সেখানেই বসবাস করেন। মায়ের নামে থাকা জমি লিখে দেওয়ার জন্য গত সোমবার মাকে বাইরে রেখে ঘরে তালা দিয়ে চলে গেছেন তিনি।

নয়ন তারা সেন জানান, আমার স্বামীর এখনো কোটি টাকার ওপড়ে সম্পত্তি রয়েছে। একমাত্র ছেলে ঔষধ কম্পানিতে চাকরি করায় স্ত্রীকে নিয়ে পাংশায় থাকে। স্বামীর মৃত্যুর পর সব জমাজমি বাৎসরিক বন্ধক দিয়ে অর্থ নিয়ে গেলেও আমাকে খাবার খরচও দেয় না। উল্টো আমার নামের জমি তাকে লিখে দেওয়াসহ আমার ২ মেয়ের সাথে আমি যাতে যোগাযোগ না রাখি তার জন্য চাপ সৃষ্টি করে। আমাকে পাংশায় বাসায় নিয়ে যেতে চাইলে আমি দুই দিন পর যেতে চাই। গত সোমবার আমাকে ও মালামাল বাইরে রেখে ঘরে তালা মেরে চলে গেছে। বিষয়টি জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যানকে অবগত করেছি। উপায়ন্ত না পেয়ে আমি বিভিন্ন বাড়িতে রাত কাটাচ্ছি।

এ বিষয়ে অভিযুক্ত সুমন সেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার মাকে আমি তালা দিবো না, বাইরে রাখবো, এটা আমার ব্যাপার। আপনাদের ব্যাপার না। আমি তাকে পাংশা আসতে বলেছি, তিনি না আসলে কি করবো।

জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, তিনি সুমনকে তার মায়ের সাথে ভালো আচরণ করা এবং ঘরের চাবি ফিরিয়ে দিতে বলেছেন।

উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম জানান, বিষয়টি দুঃখজনক। যে কারণে তিনি সুমনকে দ্রুততার সাথে তার মায়ের ঘরের চাবি ফেরত দেওয়ার নির্দেশ দেন। যে কারণে ইউপি চেয়ারম্যানের সহায়তায় সুমন চাবি ফেরত পাঠায় এবং তার মায়ের হাতে দুপুরেই পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমানে সুমনের মা নয়ন তারা নিজ বসত ঘরেই অবস্থান করছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.