
মাগুরা প্রতিনিধি: মাগুরায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
আজ শুক্রবার দুপুরে মাগুরা-যশোর মহাসড়কে মঘিরডাল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, যাত্রীবাহী সোহাগ পরিবহনের কোচ খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে চাকলাদার পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে চাকলাদার পরিবহন রাস্তার পাশের খাদে পানির মধ্যে পড়ে যায়। একই সময় সোহাগ পরিবহনের সামনে থাকা মাইক্রোবাসের সাথে দ্বিতীয় সংঘর্ষ হয়।
Advertisement
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয় জনগণ হতাহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



