
টানা ১০ বছর বার্নাব্যুতে কাটিয়েছেন রোনালদো। গত বছর বিতর্কিতভাবে ৯৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তুরিনে চলে যান ৩৫ বছর বয়সী উইঙ্গার। আর যখন ফিরলেন তখনই রিয়ালের ভিআইপি লাউঞ্জে বসে দেখলেন পুরনো শত্রু বার্সার পরাজয়। চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির নতমুখে মাঠ ছাড়া।
সাবেক সতীর্থকে পেয়ে যেন উজ্জীবিত ছিলেন লস ব্লাঙ্কোসরা। শনিবার দিবাগত রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুর এল ক্লাসিকোতে বার্সাকে ২-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল। ম্যাচটিতে ৭১ মিনিটে দলের প্রথম গোলটি করে সাবেক সতীর্থ রোনালদোর মতোই উদযাপন করলেন ভিনিসিয়ুস জুনিয়র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



