
পুনেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় দিনের ঘটনা। মাঠের নিরাপত্তাকর্মীদের নজর এড়িয়ে সোজা দৌড়ে এসে রোহিত শর্মার পায়ে পড়ে যান এক ভক্ত। আচমকা এই ঘটনায় ভারসাম্য না রাখতে পেরে উল্টে পড়ে যান রোহিত। এরপর দ্রুত নিরাপত্তাকর্মীরা মাঠে প্রবেশ করে ওই যুবককে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যান। রোহিত পড়ে যাওয়ার পর সেই যুবক নিজেকে নির্দোষ দাবি করে ইশারা করছিলেন। টিভিতে এই ঘটনা সম্প্রচারিত না হলেও সংবাদমাধ্যমের সোজন্যে ছবি ভাইরাল হতে সময় লাগেনি।
মাঠ থেকে বের করার পর পুনের স্থানীয় বাসিন্দা ওই যুবককে আটক করা হয়েছে। রোহিতও কোনো আঘাত পাননি বলে নিশ্চিত করেছে ভারতীয় দল। তবে এই ঘটনায় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশাখাপত্তনমে প্রথম টেস্টেও অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে হ্যান্ডশেক করে সেলফি নেওয়ার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। শুধু তাই নয়, মোহালিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীনও একই ঘটনা ঘটেছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



