Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ‘মাতা-পিতা হলেন বেহেশতের দরজাগুলোর মধ্যবর্তী দরজা’
ইসলাম ধর্ম

‘মাতা-পিতা হলেন বেহেশতের দরজাগুলোর মধ্যবর্তী দরজা’

By Sibbir OsmanDecember 2, 2019Updated:December 2, 20192 Mins Read
Advertisement

মুফতি মুহাম্মদ আল আমিন : মা-বাবা পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত। শ্রেষ্ঠ উপহার। মা-বাবার খেদমত করলে জান্নাত লাভ করা যায়। তাদের সেবা করলে নিশ্চিত বেহেশত লাভ হয়। পবিত্র কোরআন শরিফের সূরা বনি ইসরায়েলের ২৩ ও ২৪ নম্বর আয়াতে আল্লাহ পাক পিতা-মাতার সম্মান ও মর্যাদার বর্ণনা দিয়েছেন। সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে কেমন আচার আচরণ ব্যবহার করতে হবে, কীভাবে কথা বলতে হবে তাও উল্লেখ করে দিয়েছেন। হাদিসের কিতাবগুলোতেও পিতা-মাতার খেদমত, সম্মান ও মর্যাদার ব্যাপারে অসংখ্য বর্ণনা এসেছে।

হজরত আবু হোরায়রা (রা.) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা এক ব্যক্তি বলল, ইয়া রসুলুল্লাহ! আমার সংশ্লিষ্ট লোকদের মধ্যে কে সর্বাধিক সৌজন্যমূলক আচরণ লাভের অধিকারী? তিনি বললেন, তোমার মাতা। সে জিজ্ঞেস করল, তারপর কে, তিনি বললেন, তোমার মাতা। সে আবার জিজ্ঞেস করল, তারপর কে? তিনি বললেন, তোমার মাতা। সে আবারও জিজ্ঞেস করল, তারপর কে? তিনি বললেন, তোমার পিতা।

অন্য এক বর্ণনায় রয়েছে তিনি বললেন, তোমার মাতা। তারপর তোমার মাতা। তারপর তোমার মাতা। অতঃপর তোমার পিতা। এরপর তোমার (পর্যায়ক্রমে) নিকটবর্তী ব্যক্তিগণ। (বুখারি ও মুসলিম)। হজরত আবু হোরায়রা (রা.) হতে বর্ণিত। তিনি বলেছেন, রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, তার নাসিকা ধূলিমলিন হোক, তার নাসিকা ধূলিমলিন হোক, তার নাসিকা ধূলিমলিন হোক। জিজ্ঞেস করা হলো, ইয়া রসুলুল্লাহ! কে সে? তিনি বললেন, যে ব্যক্তি তার পিতা-মাতার কোনো একজনকে অথবা উভয়জনকে তাদের বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু বেহেশত লাভ করল না। (মুসলিম)। প্রিয় পাঠক! মা-বাবা যদি অমুসলিমও হয় তবু তার সঙ্গে বেয়াদবি করা যাবে না।

হজরত আসমা বিনতে আবুবকর (রা.) হতে বর্ণিত। তিনি বলেছেন, কুরাইশদের সঙ্গে যখন মুসলমানদের সন্ধি হয় আমার মাতা তখন মুশরিক অবস্থায় আমার কাছে আগমন করলেন। আমি রসুলুল্লাহ (সা.)-এর কাছে জিজ্ঞেস করলাম, ইয়া রসুলুল্লাহ! আমার মাতা আমার কাছে এসেছেন; কিন্তু তিনি ইসলামের প্রতি বিরূপ ভাব পোষণকারিণী। এমতাবস্থায় আমি তার সঙ্গে কি ভালো ব্যবহার করব? তিনি বললেন, হ্যাঁ। তার সঙ্গে উত্তম ব্যবহার কর। (বুখারি ও মুসলিম)। পিতা-মাতা যদি মারা যান তাহলে তাদের বন্ধু-বান্ধবদের সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে।

হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) হতে বর্ণিত। তিনি বলেছেন, রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, কোনো ব্যক্তির সর্বোত্তম সৎ কাজগুলোর অন্যতম হলো তার পিতার অবর্তমানে পিতার বন্ধু-বান্ধবদের সঙ্গে সদ্ব্যবহার এবং সদাচরণ করা। (মুসলিম)। হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) হতে বর্ণিত। তিনি বলেছেন, রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, মাতা-পিতার সন্তুষ্টির মধ্যেই নিহিত আল্লাহর সন্তুষ্টি এবং মাতা-পিতার অসন্তুষ্টির মধ্যেই রয়েছে আল্লাহর অসন্তুষ্টি। (তিরমিজি)। আবু দারদা (রা.) বললেন, আমি রসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, মাতা-পিতা হলেন বেহেশতের দরজাগুলোর মধ্যবর্তী দরজা। এখন তোমার ইচ্ছা হয় দরজাটিকে রক্ষা কর, ইচ্ছা হয় নষ্ট কর। (তিরমিজি, ইবনে মাজাহ)।

লেখক : খতিব, সমিতি বাজার মসজিদ, নাখালপাড়া, ঢাকা।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
জুমা

জুমার দিনের পাঁচটি বিশেষ বৈশিষ্ট্য

February 6, 2026
পুরস্কার

কোরআন-হাদিসের আলোকে নেক আমলের পুরস্কার

February 6, 2026
নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ০৬ ফেব্রুয়ারি, ২০২৬

February 6, 2026
Latest News
জুমা

জুমার দিনের পাঁচটি বিশেষ বৈশিষ্ট্য

পুরস্কার

কোরআন-হাদিসের আলোকে নেক আমলের পুরস্কার

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ০৬ ফেব্রুয়ারি, ২০২৬

হিকমত

মুমিনের জীবনে যে কোনো কষ্টই আল্লাহর হিকমত ও রহমতের অন্তর্ভুক্ত

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ০৫ ফেব্রুয়ারি, ২০২৬

শবে বরাত

শবে বরাতে যেসব কাজ থেকে বিরত থাকা জরুরি

শবে বরাত

শবে বরাতের আমল ও করণীয় : যেভাবে কাটাবেন পবিত্র রজনী

Shab-e-Barat

শবে বরাত : মুক্তি ও রহমতের এক অনন্য রজনী

শবে বরাত

‘শবে বরাত’ উপলক্ষে প্রচলিত কতিপয় বিদআত

শবে বরাত

শবে বরাত কী? যে কারণে মর্যাদার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.