
ডেভিড ওয়ার্নার নিজের ইনস্টাগ্রাম পোস্টে তাঁর ন্যাড়া মাথার ভিডিয়ো পোস্ট করে লিখেছেন,”যাঁরা সামনে থেকে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করে চলেছেন, তাঁদের সমর্থনে আমি মাথা ন্যাড়া করলাম… অস্ট্রেলিয়ার হয়ে অভিষেকের সময়ে মাথা ন্যাড়া করেছিলাম, তারপর শেষ কবে ন্যাড়া হয়েছিলাম মনে নেই।”
তাঁরাই এখন লাখো মানুষের ভরসা। নিজেদের জীবন বাজি রেখে লাখ লাখ মানুষকে নিরলস সেবা দিচ্ছেন ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। তাঁদের মনোবল বাড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে জনতা কার্ফুর দিন বিকেল পাঁচটায় দেশবাসী স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ জানিয়েছেন । সারা বিশ্বের মানুষ ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের কুর্ণিশ জানিয়ে খোলা চিঠি লিখেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



