Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় মাদক মামলার বিচার হবে বিশেষ আদালতে
জাতীয়

মাদক মামলার বিচার হবে বিশেষ আদালতে

By Shamim RezaFeb 10, 2020, 11:19 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : অবৈধ মাদক ব্যবসায়ীদের শাস্তি নিশ্চিত করতে ট্রাইব্যুনাল গঠনের কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসে এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সব জেলা ও মহানগরে বিশেষ আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান জানান, ‘বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২০’ এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। যেখানে এ আইনের ৫৫টি ধারার মধ্যে ২২টি ধারার সংশোধনে সায় দিয়েছে মন্ত্রীসভা।’

তিনি বলেন, ‘অনেক মামলার যে জট সৃষ্টি হয়েছে সেগুলো নিষ্পন্নের জন্য এই ব্যবস্থা।’

সচিব বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ কার্যকর হওয়ার পর এই আইনে দায়েরকৃত মামলা সমূহ বিচারের মাধ্যমে নিষ্পত্তিতে জটিলতার সৃষ্টি হয় এবং পেন্ডিং মামলার সংখ্যা বৃদ্ধি পায়। এমতাবস্থায়, এই আইনের আওতায় দ্রুত বিচার কাজ শুরুর জন্য আইনের ৪৪ ধারায় ট্রাইব্যুনালের পরিবর্তে এখতিয়ারসম্পন্ন আদালত গঠনের মাধ্যমে আইনটি সংশোধনের প্রস্তাব অনুমোদিত হয়েছে।

কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, কিছু প্রশাসনিক কারণে বিচার ও আইন বিভাগ থেকে অদ্যাবধি মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল স্থাপন অথবা অতিরিক্ত জেলা বা দায়রা জজতে তাঁর দায়িত্বের অতিরিক্ত ট্রাইব্যুনালের দায়িত্ব প্রদান করা সম্ভব হয়নি। এ সংক্রান্ত ট্রাইব্যুনাল এখনও গঠিত না হওয়ায় প্রায় ১লাখ ৭৫ হাজারের অধিক মামলা জট আকারে রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, মূলত,আদালত গঠনের ক্ষেত্রে প্রস্তাবিত আইনের ৪৪ ধারায় সংশোধনের পাশাপাশি মোট ২২টি ধারায় পরিবর্তন ও প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে। এই আইনের অধীন মাদকদ্রব্য অপরাধসমূহ অপরাধের গুরুত্ব অনুযায়ী এখতিয়ার সম্পন্ন আদালত কতৃর্ক বিচার্য হবে।

সচিব আরো বলেন, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সংশ্লিষ্ট দায়রা জজ, মহানগর দায়রা জজ উহার এখতিয়ারাধীন এলাকার জন্য, কেবল মাদকদ্রব্য অপরাধ বিচারের নিমিত্ত এক বা একাধিক এখতিয়ার সম্পন্ন আদালত নির্দিষ্ট করবেন।

‘দুই বছরের সাজা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচার করবেন। যেখানে ক্যাপিটাল পানিশমেন্ট আছে সেখানে দায়রা জজ বিচার করবেন,’যোগ করেন তিনি।

সচিব বলেন, মন্ত্রিসভায় ‘বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আইন, ২০২০’এর খসড়াও নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। তিনি বলেন, খসড়া আইনে ৭টি অধ্যায়, ২৭টি ধারা এবং ৭৪টি উপধারা রয়েছে।

মুজিবুর রহমান বলেন, খসড়া আইনে কর্পোরেশনের তহবিল, বিনিয়োগ ও হিসাব রক্ষণ সংক্রান্ত সুস্পষ্ট বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে কর্পোরেশনের সার্বিক আর্থিক ও নিরীক্ষা কার্যক্রমে স্বচ্ছতা আসবে এবং আইনটি বিভিন্ন অধ্যায় ও উপ-শিরোনামে বিভক্ত করায় প্রায়োগিক সুবিধা হবে।

এছাড়াও, আইনটি কার্যকর হলে পর্যটন কর্পোরেশনের কার্যক্রম সুষ্ঠু ও সুচারুভাবে সম্পন্ন করা সহ পর্যটন শিল্প বিকাশ সহজতর হবে এবং পর্যটন শিল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব হ্রাস ও আয় বৃদ্ধি করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মুজিবুর রহমান বলেন, করোনাভাইরাস নিয়ে ইনফরমালি যতটুকু কথা হয়েছে তাতে আপাতত চীনে আমাদের নাগরিক যারা আছেন, তাদের আনার জন্য পরিবারের পক্ষ থেকে একটা দাবি উঠেছে। পরবর্তীতে বিভিন্নভাবে যাচাই-বাছাই করে দেখা গেছে যে, তারা যে যুক্তিগুলো দিয়েছেন যেমন- খাবারের অভাব, সাপোর্ট পাচ্ছেন না, আসলে তাদের খাবার-দাবারের কোনো অভাব নেই। বরং তাদের সব সাপোর্ট দেওয়া হচ্ছে। তাই এ মুহূর্তে তাদের আনার কোনো যৌক্তিকতা খুঁজে পাওয়া যাচ্ছে না।

এর আগে মন্ত্রিসভার বৈঠকে অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় একটি অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ দলকে অভিনন্দন জানান । তিনি বলেন, এই জয় মুজিববর্ষে বাংলাদেশের জন্য সেরা উপহার।

সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে বৈঠকের শুরুতেই বাংলাদেশ দলের পক্ষে শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
কুর্মিটোলা হাসপাতালের

কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন

May 20, 2026, 11:41 PM Asia/Dhaka
রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

May 20, 2026, 11:14 PM Asia/Dhaka
Ahmadullah

রামিসা হত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

May 20, 2026, 11:11 PM Asia/Dhaka
Latest News
কুর্মিটোলা হাসপাতালের

কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

Ahmadullah

রামিসা হত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

Current

দেশে সর্বকালের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

DMH

ঢাকায় মাদ্রাসার বাথরুমে ১০ বছরের ছাত্রের মরদেহ, ধর্ষণের আলামত

ডিএমপি কমিশনার

অপরাধী যেই হোক ছাড় নেই : ডিএমপি কমিশনার

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল

কুর্মিটোলা হাসপাতালের নতুন নামকরণ

Tarak

তিস্তা ব্যারেজও করবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী

বিদ্যুৎ থাকবে না

বৃহস্পতিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

ইউনিসেফ

হামের টিকা নিয়ে ইউনিসেফ-এর বিস্ফোরক তথ্য!

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp