Advertisement
জুমবাংলা ডেস্ক: মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক (২০২০-২০২১) প্রদানের লক্ষ্যে যোগ্য ব্যক্তিদের জন্য মনোনয়ন আহবান করা হয়েছে।

আজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদার অব হিউম্যানিটি পদক নীতিমালা ২০১৮ অনুযায়ী এই পদক প্রদানের জন্য মনোনয়ন আহবান করা হয়েছে।

নীতিমালার অনুচ্ছেদ ১১.১ (সংশোধিত) অনুযায়ী ৫ জুলাই, ২০২১ হতে মনোনয়ন আহবান করা হয়েছে। ৩১ জুলাই, ২০২১ পর্যন্ত জেলা কমিটিতে আবেদন  গ্রহণ, ১৭ আগস্ট, ২০২১ জেলা কমিটিতে মনোনয়ন চূড়ান্তকরণ, ৩১ আগস্ট, ২০২১ এর মধ্যে জেলা কমিটি কর্তৃক মন্ত্রণালয়ে মনোনয়ন সুপারিশ প্রেরণ, ২০ আগস্ট, ২০২১ এর মধ্যে মন্ত্রণালয়/বিভাগ হতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ, ১৫ অক্টোবর, ২০২১ তারিখে জাতীয় কমিটি কর্তৃক মনোনয়ন চূড়ান্তকরণ, ৩১ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে জাতীয় কমিটি কর্তৃক চূড়ান্ত মনোনয়ন মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ, ২ জানুয়ারি, ২০২২ তারিখে নীতিমালা অনুযায়ী  প্রধানমন্ত্রী  অনুমোদন ও পুরস্কার প্রদান করবেন।

‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক (২০২০-২০২১)’ এর মনোনয়ন ছক এবং নীতিমালা (সংশোধনীসহ) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.msw.gov.bd), সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইট  (www.dss.gov.bd) এবং সকল জেলা সমাজসেবা কার্যালয়ে পাওয়া যাবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে অবস্থিত জেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন দাখিল করতে হবে। মন্ত্রণালয় ও বিভাগ পর্যায়ের মনোনয়নের ক্ষেত্রে সরাসরি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.