Advertisement
জুমবাংলা ডেস্ক : বিদেশে থাকা ছয় মানবপাচারকারীকে গ্রেফতারে খুব শিগগিরই ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করবে সিআইডি।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে সিআইডি জানায়, ইতোমধ্যে লিবিয়ায় ২৮ বাংলাদেশিকে হত্যা মামলায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি চার আসামিও নজরদারিতে রয়েছে।

সূত্র বলছে, টুরিস্ট ভিসায় পাশের দেশ হয়ে কিংবা দালালদের মাধ্যমে নৌ ও আকাশ পথে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবছর দেশ ছেড়ে সুদুরে পাড়ি জমান হাজারো মানুষ। কিন্তু প্রতারণার ফাঁদে পড়ে এদের অনেকেই হত্যা, নির্যাতনের শিকার হন। এরমধ্যে গতবছরের মে মাসে লিবিয়ার মিজদাহ শহরে মানব পাচারকারীদের গুলিতে ২৮ বাংলাদেশিসহ ৩০ জন নিহত ও ১২ জন আহত হন। যাদের বেশির ভাগ ভারত হয়ে ইতালির উদ্দেশে লিবিয়া পাড়ি জমিয়েছিলেন।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার এ কে এম আক্তারুজ্জামান বলেন, ‘অসহায় যে বাংলাদেশিরা সেখানে যায় তাদেরকে সেখানে আটকে রেখে নির্যাতন করে বিপুল পরিমাণ টাকা দাবি করে।’

বাংলাদেশিদের হত্যার সেই ঘটনায় সিআইডি পল্টন ও বনানীতে ৩টি ও ভুক্তভোগীর পরিবার দেশের বিভিন্ন জায়গায় আরও ২৩টি মামলা করেন। পাচারচক্রকে ধরতে সিআইডি ছয়জনের বিরুদ্ধে গত নভেম্বরে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে। এরপর জাফর ইকবাল নামে এক আসামিকে ইতালি থেকে ও শাহদাত হোসেনকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির এই কর্মকর্তা জানান, লিবিয়াসহ কয়েকটি দেশে থাকা আরও ছয় মানব পাচারকারীকে ধরতে খুব শিগগিরই ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হবে।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার এ কে এম আক্তারুজ্জামান বলেন, ‘ভূমধ্যসাগরীয় অঞ্চলের নিকটবর্তী যে দেশগুলো আছে সে দেশগুলোতে যারা মানবপাচারের সাথে জড়িত বেশিরভাগকেই আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। অচিরেই আরও কিছু রেড নোটিশ জারির প্রক্রিয়া আমরা শুরু করতে যাচ্ছি।’

এছাড়া মানবপাচার রোধে আগের থেকে তারা আরও কঠোর অবস্থানে রয়েছেন বলেও জানান এই কর্মকর্তা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.