Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি মানুষের নির্বিঘ্নে ঈদ উদযাপন বিএনপির পছন্দ নয়: ওবায়দুল কাদের
রাজনীতি

মানুষের নির্বিঘ্নে ঈদ উদযাপন বিএনপির পছন্দ নয়: ওবায়দুল কাদের

By iNews DeskApril 23, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : সাধারণ মানুষ নিরাপদে ও নির্বিঘ্নে ঈদ উদযাপন করছে তা মির্জা ফখরুল বা বিএনপির পছন্দ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মানুষের নির্বিঘ্নে ঈদ উদযাপন বিএনপির পছন্দ নয়: ওবায়দুল কাদের

Advertisement

রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।

‘দুঃখ-কষ্টে ঈদ উদযাপন করছে সাধারণ জনগণ’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের কড়া সমালোচনা করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ঈদে মানুষ শহর থেকে গ্রামে যাচ্ছে। যার ফলে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে। সাধারণ মানুষ যে নিরাপদে ও নির্বিঘ্নে ঈদ উদযাপন করছে তা মির্জা ফখরুল বা বিএনপির পছন্দ নয়। মানুষ যে আবেগ, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব উদযাপন করছে তাতে সবসময়ই বিএনপির গাত্রদাহ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই নেতিবাচক বক্তব্য তাদের সেই চিরাচরিত গাত্রদাহের প্রতিফলন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শাসনামলের দুর্ভিক্ষের দুঃস্বপ্ন জাতিকে দেখানোর অপচেষ্টা করছেন। আজ খাদ্যের অভাবে দেশের কোথাও কোনো প্রাণহানি ঘটেছে? ঘটেনি। দুর্ভিক্ষে মৃত্যুবরণ করেছে এমন কোনো সুনির্দিষ্ট তালিকা বা নাম কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আছে? নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের চিরায়ত ভঙ্গিতে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বয়ানের মাধ্যমে দেশের জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে; নৈরাজ্য সৃষ্টির উস্কানি দিচ্ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি নিয়ে বাংলাদেশ সরকার কখনোই মিথ্যা তথ্য দেয়নি। বাংলাদেশের অর্থনীতি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ, বিশ্ব ব্যাংক, এডিবি ও ইউএনডিপিসহ বিভিন্ন সংস্থা বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীররা এসব তথ্য আমলে না নিয়ে তারা প্রতিদিন মিথ্যা, বিভ্রান্তিকর ও বানোয়াট বক্তব্য দিয়েই যাচ্ছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘দুর্ভিক্ষ চলছে বিএনপির রাজনীতিতে। তাদের রাজনীতিতে গণবিচ্ছিন্নতার দুর্ভিক্ষ রয়েছে বলেই তারা জনগণের দৃষ্টি আকর্ষণ করতে অক্ষম। বিএনপির রাজনীতি বদ্ধ জলাশয়ের মতো; তারা নিজেদের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিএনপি রাজনীতির নতুন কোনো ধারা সৃষ্টি করতে পারেনি। বিএনপির শাসনামলে বাংলাদেশ বিশ্ব সভায় ক্ষুধা, দারিদ্র্য ও দুর্ভিক্ষপীড়িত দেশ হিসেবে পরিচিত ছিল। তাদের সময়ে দেশের উত্তরাঞ্চলে মন্দা লেগেই থাকত। জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে উত্তরাঞ্চলের মন্দা আজ নির্বাসিত। দেশে অতি দ্রারিদ্র্যের হার ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে।’

তিনি আরও বলেন, আজকে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্লোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বিএনপির আমলে দারিদ্র্য, দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশ আজ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে বিশ্ব সভায় উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

সেতুমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি আজ শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে বলেই আমাদের আর্থ-সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য পেয়েছি। জননেত্রী শেখ হাসিনার ধারাবাহিক নেতৃত্বের কারণে ও সুদক্ষ পরিচালনার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ হবেই ইনশাল্লাহ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

July 29, 2026
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026

Latest News

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa