Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মানুষের ভোগান্তির বিষয়গুলো লক্ষ্য রেখে কাজ করতে হবে : প্রতিমন্ত্রী
জাতীয়

মানুষের ভোগান্তির বিষয়গুলো লক্ষ্য রেখে কাজ করতে হবে : প্রতিমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 9, 20201 Min Read
মানুষের ভোগান্তির বিষয়গুলো লক্ষ্য রেখে কাজ করতে হবে : প্রতিমন্ত্রী
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। (ফাইল ছবি)
Advertisement

জুমবাংলা ডেস্ক: সরকারি প্রতিষ্ঠনগুলোর বিরোধের কারণে মানুষের যেন ভোগান্তি না হয়, সে বিষয়গুলো লক্ষ্য রেখে সরকারি কর্মকর্তাদের কাজ করার নির্দেশনা দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, বিভিন্ন সমস্যা সমাধানে মানুষের সেবার বিষয়টি মাথায় রেখে সরকার এবং সরকারি প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর আন্তরিকতার সাথে কাজ করতে হবে। বাস্তবতার নিরিখে সকলের সহযোগিতার মাধ্যমে সৃষ্ট বিরোধ নিস্পত্তি সম্ভব বলেও জানান তিনি।

নৌপরিবহন প্রতিমন্ত্রী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিআইডব্লিউটিএ এবং স্থানীয় সরকার বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের মধ্যে দেশের বিভিন্ন স্থানে ফেরি ও লঞ্চঘাট বা পয়েন্ট নিয়ে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত বৈঠকে এসব কথা বলেন।

সভায় জানানো হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কতৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং স্থানীয় সরকার বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের মধ্যে দেশের বিভিন্ন স্থানে ২৪টি ফেরী, লঞ্চ, খেয়া ও গুদারাঘাট বা পয়েন্ট পরিচালনা নিয়ে বিরোধ রয়েছে। রেভিনিউ শেয়ারিং ও সমন্বয়ের মাধ্যমে সৃষ্ট সমস্যার সমাধান সম্ভব। এলক্ষ্যে শীঘ্রই আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল মান্নান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সোহরাব হোসেন ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa