Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মানুষের সাথে ভালো আচরণ করুন, এতে টাকা লাগে না: জনপ্রতিনিধিদের রাষ্ট্রপতি
জাতীয় বিভাগীয় সংবাদ ময়মনসিংহ লিড নিউজ স্লাইডার

মানুষের সাথে ভালো আচরণ করুন, এতে টাকা লাগে না: জনপ্রতিনিধিদের রাষ্ট্রপতি

By Hasan MajorOctober 11, 2019Updated:October 11, 20192 Mins Read

রাষ্ট্রপতি ১

Advertisement
জুমবাংলা ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দলমত নির্বিশেষে সকলকে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতি আজ বিকেলে এখানে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় বক্তৃতাকালে বলেন, ‘স্থানীয় উন্নয়ন টেকসই করার পাশাপাশি আপনাদের টেকসই জাতীয় অগ্রগতি নিশ্চিত করার জন্য একযোগে কাজ করতে হবে।’

মিঠামইন উপজেলার নাগরিক কমিটি এ জনসভার আয়োজন করে। খবর বাসসের।

নিজ জেলা কিশোরগঞ্জে সপ্তাহব্যাপী সফরে থাকা রাষ্ট্রপতি বলেন, দেশে এখন ব্যাপক উন্নয়ন হচ্ছে। নির্বাচিত জনপ্রতিনিধিসহ সবাইকে চলমান এই উন্নয়নকে টেকসই করার দায়িত্ব নিতে হবে।

বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের উল্লেখ করে তিনি বলেন, এর অংশ হিসেবে হাওর অঞ্চলে মানুষের কল্যাণে হাওর এলাকাকে বাঁচানোর জন্য অনেক কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

তিনি বলেন, ‘কিন্তু এটা খুবই দুঃখজনক যে একটি মহল এর সুযোগ নিয়ে জেলার তিনটি উপজেলাকে সংযোগকারী নির্মাণাধীন মহাসড়কের পাশে পাকা বাড়ি নির্মাণ করা শুরু করেছে। এখানে এটি করতে দেয়া হবে না।’

হাওর এলাকায় অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ সার্বিক হাওর উন্নয়নকে বাধাগ্রস্ত করবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, আগামীতে এ এলাকা পর্যটন এলাকা হতে পারে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অনেক লোক এখানে বেড়াতে আসে। আমরা যদি তাদের সুযোগ-সুবিধা দিতে পারি, তাতে আমাদের কর্মসংস্থান হবে।’

রাষ্ট্রপতি হাওরের পরিবেশ ক্ষতিগ্রস্ত করতে পারে এমন কোনো প্রকল্প কখনো এখানে হতে দেবেন না উল্লেখ করে তাঁর অবর্তমানে হাওর অঞ্চলকে বাঁচাতে জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি স্থানীয় নির্বাচিত নেতৃবৃন্দ, এমপি, উপজেলা চেয়ারম্যান, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাধারণ মানুষের সাথে ভালো আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, এতে টাকা লাগে না।

বহুবারের নির্বাচিত এমপি আবদুল হামিদ স্থানীয় নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, ‘সবার সাথে রূঢ় হবেন না। যারা আপনাদের নির্বাচিত করেছেন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। সুখে-দুখে সবসময় তাদের পাশে দাঁড়ান।’

জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান, সরকারি আইনজীবী (পিপি) শাহ আজিজুল হকও অনুষ্ঠানে বক্তৃতা করেন।

রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট সচিব এবং স্থানীয় প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
তিনটি নতুন উপজেলা

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

July 1, 2026
Bangla

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

July 1, 2026
পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

July 1, 2026

Latest News

তিনটি নতুন উপজেলা

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

Bangla

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

পুলিশ

গাঢ় নীল ও জলপাই শার্ট, খাকি প্যান্টে মাঠে নামলো পুলিশ

Thana

নিরপেক্ষতার মানদণ্ডে প্রশ্নের মুখে খিলক্ষেতের কমিউনিটি পুলিশিং কমিটি

সরকারি চাকরিজীবী

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

এইচএসসি ও সমমান পরীক্ষা

বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা: এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

A-chalan

আজ থেকে রাজস্ব-প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa