
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার মামলার অবস্থা তুলে ধরে জয়নুল বলেন, যে দুই মামলায় খালেদা জিয়া কারাবন্দি আছেন। সে মামলায় তিনি নির্দোষ। সরকার খালেদা জিয়াকে জনগণ থেকে বিছিন্ন করার জন্যই মূলত কারাবন্দি করে রাখা হয়েছে। কারাগারে তিনি দিন দিন অসুস্থ হয়ে পড়ছে।
আইনজীবী বলেন, যখনই আমরা খালেদা জিয়ার জামিন আবেদন নিয়ে আদালতে গিয়েছি, তখনই সরকার জামিন নিয়ে জোরালো আপত্তি জানিয়েছে। আমরা রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার কাছে আহ্বান জানাবো আগামী দিনে যেন তারা খালেদা জিয়ার জামিন নিয়ে আপত্তি না জানায়।
খুব শিগগিরিই খালেদা জামিন আবেদন নিয়ে আবারও আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে রফিকুল হক তালুকদার রাজা ও গোলাম রহমান ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



