Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় মারধরের পর শিশু কন্যাকে জানালা দিয়ে ফেলে দেয় বাস শ্রমিকরা
জাতীয়

মারধরের পর শিশু কন্যাকে জানালা দিয়ে ফেলে দেয় বাস শ্রমিকরা

By Hasan Majorমে 28, 20212 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: সরকারি নির্দেশনা অমান্য করে যাত্রী নেওয়ার প্রতিবাদ করায় একই পরিবারের সবাইকে মারধর করেছে বাস শ্রমিকরা। এমনকি ঐ পরিবারের সঙ্গে থাকা শিশু কন্যাকে জানালা দিয়ে ছুড়ে নিচে ফেলে দেয় শ্রমিকরা।

বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনালে শুক্রবার (২৮ মে) সকাল ৮টার দিকে ঝালকাঠী বাস মালিক সমিতির মুহিন ফয়সাল পরিবহনের বাসের সুপারভাইজার মুন্নার নেতৃত্বে মারধর করা হয়।

রূপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসনে শিপন সাংবাদিকদের জানান, যাত্রীর সাথে স্ট্যান্ডে কথা কাটাকাটি হলেও মারধর করা হয়েছে স্ট্যান্ডের বাইরে সড়কে। এ অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে ঝালকাঠী বাস মালিক সমিতির বাস শ্রমিকরা। তিনি বলেন বিষয়টি ঝালকাঠী বাস মালিক সমিতির কাছে জানানো ছাড়া তাদের কিছু করার নেই।

এদিকে মারধরের শিকার মঠবাড়িয়ার শামীম সিকদার জানান তার মা হাসনুর বেগম, ভাগ্নে বৌ কারিমা ও কারিমার ৭ বছরের শিশু কন্যা মুনিয়াকে নিয়ে মঠবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেছিলেন। তিনি বলেন সাধারণ সময়ে বরিশাল থেকে মঠবাড়িয়া ভাড়া দেড়শ টাকা করে। কিন্তু করোনায় স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল করায় সরকার নির্ধারিত ২৪০ টাকা করে ভাড়া আদায় করা হয়। শিশুসহ আমরা চারজনেই ২৪০ টাকা করে টিকেট নিয়ে সিটে বসেছি। কিন্তু নিয়ম অনুযায়ী সিট খালি না রেখে বাসের সুপারভাইজার অতিরিক্ত যাত্রী তোলায় সিট পরিপূর্ণ করে আমাদেরকে দাঁড়িয়ে যেতে বলা হয়। এতে ঠাসাঠাসি হওয়ায় আমি প্রতিবাদ করলে বাসের সুপারভাইজার, হেলপার সহ স্ট্যান্ডের ১৫/২০ জন শ্রমিক মিলে আমাকে মারধর শুরু করে।

এক পর্যায়ে আমার মা, ভাগ্নে বৌ বাঁচাতে আসলে তাদেরকেও মারধর করে এবং শিশু কন্যাকে জানালা দিয়ে ছুড়ে নিচে ফেলে দেয়। পরবর্তীতে তাদের চারজনকে না নিয়েই ঠাসাঠাসি করা যাত্রী নিয়ে মুহিন ফয়সাল পরিবহনের (ঢাকা মেট্রো ব-২৪৪৯৯৮) বাসটি মঠবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।

বরিশাল মেট্রোপলিটনের কোতয়ালী মডেল থানার এসআই রেজাউল ইসলাম জানান, ট্রাফিক পুলিশ বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে দুপুরে শামীম সিকদার থানায় এ মর্মে একটি অভিযোগ দাখিল করেন। কোতয়ালী মডেল থানার ওসি নূরুল ইসলাম জানান, অভিযোগের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। এ বিষয়ে ঝালকাঠী বাস মালিক সমিতির দায়িত্বশীল কারোর বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে রূপাতলী বাস টার্মিনালের একাধিক যাত্রী জানান অভ্যন্তরীণ সকল রুটে সরকারি নির্দেশনা উপেক্ষা করে অতিরিক্ত যাত্রী নিয়ে বাসগুলো চলাচল করে। প্রশাসনের কোনো নজরদারি না থাকায় বাস মালিক ও শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে এভাবে যাত্রী পরিবহন করছে। এর প্রতিবাদ করলে যাত্রীদের মারধর করা হয়। সূত্র: ইত্তেফাক

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু

জুন 10, 2026
কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র

পানি স্বল্পতায় কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত

জুন 10, 2026
প্রধানমন্ত্রী

বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

জুন 10, 2026
Latest News
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু

কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র

পানি স্বল্পতায় কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত

প্রধানমন্ত্রী

বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ববি হাজ্জাজ

প্রাথমিক বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুর উদ্যোগ: ববি হাজ্জাজ

শামা ওবায়েদ

বর্তমান সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে: শামা ওবায়েদ

গ্যাং সাপ্রেশন ফোর্স

হাইতির ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশ, জানালেন সেনাপ্রধান

পুলিশের গাড়ি

পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত

নাসির-তামিমা

বিয়ে বিতর্ক, মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা

পে-স্কেল

পে-স্কেল কার্যকরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান সরকারি কর্মচারীরা

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে আজ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa