
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।
এক সপ্তাহ আগে উত্তরার নিজ বাসায় ব্রেন স্ট্রোক করলে এম এ মতিনকে উত্তরা রেডিক্যাল হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি সরকারের সময়ের পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিন।
তার বয়স হয়েছিলো ৮৭ বছর। তিনি এক ছেলে এবং চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হাসপাতালে তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ এসেছে।
আজই মরদেহ হাজীগঞ্জে নেয়া হবে। স্থানীয়ভাবে জানাজা শেষে টোরাগড় মুন্সিবাড়ীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



