ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার, সাবেক যুবমন্ত্রী আবুল কাশেম (৭৭) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)

বার্ধক্যজনিত কারণে আজ শনিবার (১৮ জুলাই) ভোর ৪টা ২৫ মিনিটে রাজধানীর বনানীতে অবস্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

দিদার বলেন, সাবেক মন্ত্রী আবুল কাশেম শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তার বনানীর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

শনিবার বাদ আসর কুমিল্লা সদর উপজেলার পালপাড়া গ্রামে বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত আছিয়া-গনি গার্লস স্কুল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে কুমিল্লা সদর উপজেলার পালপারায় পারিবারিক কবরস্থানে সমাহিত হবেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.