স্পোর্টস ডেস্ক: প্রিমিয়ার লিগে দারুণে ফর্মে আছেন মার্কাস র‌্যাশফোর্ড। প্রায় প্রতিম্যাচেই যেমন গোল করছেন তেমনি সতীর্থদের গোলে সহায়তা করছেন। লেস্টার সিটির বিপক্ষে তারই করা জোড়া গোলে ম্যানচেস্টার ইউনাইটেড শীর্ষ চারে নিজেদের অবস্থান আরও দৃঢ় করলো।

ম্যান

Advertisement

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-০ গোলে লেস্টারকে উড়িয়ে দিয়েছে এরিক টেন হাকের দল। ম্যাচের তৃতীয় গোলটি করেছে জেডন সানচো।

পুরো ম্যাচ ছিল টানটান উত্তেজনায় ভরপুর। দু’দলই সমান সুযোগ পেয়েছে। কিন্তু লেস্টার সিটির ফিনিশিংয়ের দুর্বলতায় ম্যাচ জিতে নিয়েছে ম্যানইউ।

খেলার প্রথম ২০ মিনিট তো লেস্টারের খেলোয়াড়দের দখলে ছিল মাঠ। কিন্তু দলটির একের পর এক চেষ্টা ব্যর্থ করে দিয়ে গোল হতে দেননি ম্যানইউর গোলরক্ষক ডেভিড দে হেয়া।

ম্যাচের ২৫ মিনিটে ব্রুনো ফের্নান্দেসের পাসে ডিবক্সে কোনাকুনি শটে গোল করেন র‌্যাশফোর্ড। লিগে এ নিয়ে তিনি পাঁচটি গোল করলেন।

খেলার ৫৬ মিনিটে ফ্রেদের থ্রু থেকে বল ধরে আবারও কোনাকুনি শটে আসরে নিজের চতুর্দশ গোলটি করেন র‌্যাশফোর্ড। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে র‌্যাশেফোর্ড ২৪টি গোল করলেন।

এর পাঁচ মিনিটের মাথায় ফের্নান্দেসের পাস থেকে ডান পায়ের শটে গোল করেন বদলি নামা খেলোয়াড় ইংলিশ ফরোয়ার্ড সানচো।

বাকি খেলায় দু’দলই সুযোগ পেয়েছে কিন্তু তা গোল পর্যন্ত গড়ায়নি।

২৪ ম্যাচে ১৫ জয়ে ৪৯ পয়েন্ট নিয়ে ‍তৃতীয় অবস্থানে আছে ম্যানইউ। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে দুই নম্বরে আছে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে শীর্ষে আছে আর্সেনাল।

শীর্ষস্থান মজবুত করলো বার্সেলোনা, হতাশ কাদিস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google