জুমবাংলা ডেস্ক : নিজস্ব ভবন নির্মাণের জন্য বাংলাদেশকে স্থায়ী জমি বরাদ্দ দিয়েছে মালদ্বীপে সরকার। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে বাংলাদেশ দূতাবাসের জন্য একটি চ্যান্সারি ভবন নির্মাণ করা হবে।

Advertisement
সম্প্রতি মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল আখতার হাবীব দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সময় রাষ্ট্রদূত আখতার হাবীবের কাছে স্থায়ী জমি বরাদ্দের অফিসিয়াল চিঠি হস্তান্তর করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



