জুমবাংলা ডেস্ক : মালয়েশিয়ায় তিন মাস ধরে নিখোজঁ রয়েছেন প্রবাসী সুমেল আহমদ। সুমেলের সন্ধান পেতে, হাইকমিশন, গনমাধ্যম ও কমিউনিটির সহযোগিতা চেয়েছেন তার পরিবার ।

1-4-696x341

Advertisement
সুমেলের পারিবারিক সূত্রে জানা গেছে, ২০০৭ সালে পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে মালয়েশিয়ায় পাড়ি জমান সুমেল । সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের তারুখাল গ্রামের দুদু মিয়ার ছেলে সুমেল।

গত ১৯ জুন কুয়ালালামপুরের কুচাই লামা থেকে নিখোঁজ হন তিনি। তবে ধারনা করা হচ্ছে সুমেল গ্রেফতার হয়েছেন। তার পাসপোর্ট, বা ভিসা কোন ধরনের কাগজ পত্র ছিলনা বলে জানিয়েছেন তারই এক বন্ধু সাজু মিয়া।

তিনি জানান গত ১৯ জনু থেকে আমরা সুমেল কে খুঁজে পাচ্ছি না। এমনকি আমাদের সাথে ও সে যোগাযোগ করেনি তবে বিভিন্ন সুত্রে জেনেছি তাকে পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু অনেক খোজাঁখোজিঁ করে তার কোন সন্ধ্যান পাইনি।এমতাবস্তায় তার পরিবার উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন।

শুক্রবার (৪ অক্টোবর) মোবাইল ফোনে প্রতিবেদকের সাথে আলাপকালে সুমেলের ছোট ভাই সুহেল আহমদ তার ভাইয়ের সন্ধান পেতে বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া, জালালাবাদ এসোসিয়েশন, গোয়াইনঘাট প্রবাসী পরিষদ, বাংলাদেশ কমিউনিটি ও বাংলাদেশ হাইকমিশনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতার কামনা করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google