Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘মালি প্রতিশোধ নিতেই ইউএনওর ওপর হামলার পরিকল্পনা’
জাতীয়

‘মালি প্রতিশোধ নিতেই ইউএনওর ওপর হামলার পরিকল্পনা’

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 12, 2020Updated:September 12, 20202 Mins Read

‘মালি প্রতিশোধ নিতেই ইউএনওর ওপর হামলার পরিকল্পনা’

Advertisement

জুমবাংলা ডেস্ক : পঞ্চাশ হাজার টাকা চুরির অপরাধে গত চার মাস আগে মালি রবিউলকে সাময়িক বরখাস্তের জেরেই দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। পুলিশের রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) দেবদাস ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইউএনওর ওপর হামলার মূল পরিকল্পনাকারী উপজেলা পরিষদ কার্যালয়ের বাগানের মালি রবিউলকে গ্রেপ্তার করার পর সে স্বীকার করেছে, ৫০ হাজার টাকা চুরির অপরাধে গত চার মাস আগে তাকে সাময়িক বরখাস্ত করেন ইউএনও। এর প্রতিশোধ নিতেই পরিকল্পনা করে ইউএনওর উপর হামলা চালানো হয়।

সংশ্লিষ্ট ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে তদন্ত করছে দিনাজপুরের গোয়েন্দা পুলিশ (ডিবি)। আসামি রবিউলকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দিনাজপুর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় তদন্তকারী কর্মকর্তা। পরে আদালত তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন- ইউএনওর ওপর হামলায় ব্যবহার করা মই ও হাতুড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আমরা বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছি। যাদেরকে সন্দেহ করেছি, তাদেরকেই জিজ্ঞাসাবাদ করেছি। রবিউল নামের যে আসামিকে আমরা গ্রেপ্তার করেছি, সে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। একই সঙ্গে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা বেশ কিছু আলামত জব্দ করেছি। আসামি ও আলামত, সংগ্রহ করা সিসিটিভির ফুটেজের সঙ্গে আমরা মিলিয়ে দেখেছি। গ্রেপ্তারের পর আমরা তাকে আদালতের কাছে সোপর্দ করে রিমান্ডে চেয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছি। এখন তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করবো এবং ঘটনার বিষয় বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা করবো।

গত ২ সেপ্টেম্বর দিনগত রাত ৩টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাটের সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে দুর্বৃত্তরা ইউএনও ওয়াহিদা খানম এবং তার মুক্তিযোদ্ধা বাবা ওমর আলী শেখের ওপর হামলা চালায়। পরের দিন আশঙ্কাজনক অবস্থায় রংপুর কমিউনিটি হাসপাতাল থেকে ওয়াহিদাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর আগারগাঁওস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে এনে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন ইউএনও ওয়াহিদা খানমের মাথায় অস্ত্রোপচারের সেলাই কাটা হয়েছে। তার শরীরের অবশ থাকা ডান পাশেরও উন্নতি হয়েছে। তিনি ডান হাতের কনুই পর্যন্ত তুলতে ও নাড়তে পারছেন। তবে, তিনি এখনও ডান পা নাড়াতে পারছেন না। হাসপাতালের নিউরোট্রমা বিভাগের প্রধান ও ওয়াহিদার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. মোহাম্মদ জাহেদ হোসেন এসব তথ্য জানিয়েছেন।

ওই হামলার ঘটনায় বোনকে হত্যা চেষ্টার অভিযোগ এনে অজ্ঞাতনামা দুইজনকে আসামি করে দিনাজপুরের ঘোড়াঘাট থানায় মামলা করেন ওয়াহিদা খানমের ভাই শেখ ফরিদ। মামলার তদন্তকাজ এখনো চলছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa